News Flash

  • Home
  • Uncategorized
  • নালিশ গেল নির্বাচন কমিশন ও ডিজিপির কাছেও
Image

নালিশ গেল নির্বাচন কমিশন ও ডিজিপির কাছেও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল ৷৷ থানায় ঢুকে অভিযুক্ত যুবককে মারধোরের ঘটনায় প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মণের বিরুদ্ধে নির্বাচন কমিশন ও রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে নালিশ জানিয়েছে আইপিএফটি৷ বৃহস্পতিবার ত্রিপুরার খোয়াই জেলায় তুলাশিখরে পূর্ব আসনে কংগ্রেস প্রার্থী প্রজ্ঞা দেববর্মা আক্রান্ত হন৷ তাঁর গাড়ি ভাঙচুরের অভিযোগে আইপিএফটি’র এক সমর্থককে পুলিশ আটক করে৷ কংগ্রেস প্রার্থী তথা নিজের বোন আক্রান্তের খবর পেয়ে ছুটে যান প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মা৷ খোয়াই থানায় গিয়ে তিনি ধৃত আইপিএফটি সমর্থক পিন্টু দেববর্মাকে কষিয়ে চড় মারেন৷


এই ঘটনায় আইপিএফটি প্রচন্ড ক্ষোভ প্রকাশ করেছে৷ শুক্রবার আইপিএফটি সভাপতি তথা রাজস্ব মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা জানিয়েছেন, থানায় ঢুকে চড় মারার ঘটনায় প্রদেশ কংগ্রেস সভাপতি নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করেছে৷ তাই, তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানানো হয়েছে৷
তিনি জানান, ত্রিপুরার মুখ্য নির্বাচন আধিকারীক শ্রীরাম তরনিকান্তির কাছে প্রদ্যুৎ কিশোরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ডেপুটেশন প্রদান করেছে আইপিএফটি৷ পাশাপাশি, ত্রিপুরা পুলিশের মহানির্দেশকের কাছে ডেপুটেশন প্রদান করেছে আইপিএফটি৷ তাঁর কথায়, ত্রিপুরা পুলিশের মহানির্দেশকের কাছে প্রদ্যুৎ কিশোর দেববর্মার বিরুদ্ধে কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি৷
তিনি বলেন, নির্বাচন ঘোষণার পর থেকেই রাজ্য জুড়ে কংগ্রেসের সন্ত্রাসে আইপিএফটি কর্মীরা ভীষণ আতঙ্কে রয়েছেন৷ গতকালও থানায় ঢুকে পুলিশের সামনেই আইপিএফটি সমর্থককে মারধোর করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি৷ এই ঘটনায় পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন নরেন্দ্র চন্দ্র দেববর্মা৷ তাঁর হুশিয়ারি, প্রদ্যুৎ কিশোরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নেওয়া হলে সারা ত্রিপুরায় গণ অবরোধ সংগঠিত করবে আইপিএফটি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top