News Flash

  • Home
  • Uncategorized
  • আইএসআইএস মডিউল মামলা : তেলেঙ্গানায় তল্লাশি এনআইএ-এর
Image

আইএসআইএস মডিউল মামলা : তেলেঙ্গানায় তল্লাশি এনআইএ-এর

হায়দরাবাদ, ২০ এপ্রিল (হি.স.): ইসলামিক স্টেট মডিউলের সঙ্গে জড়িতদের খোঁজে শনিবার ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) হায়দরাবাদের তিনটি জায়গায় এবং ওয়ার্ধায় তল্লাশি অভিযান চালিয়েছে। সকাল থেকে শুরু হওয়া তল্লাশি অভিযান এখনও চলছে। ২০১৮ সালের আগস্ট মাসে এনআইএ আইএসআইএস ঘনিষ্ঠ দুই অভিযুক্ত মহম্মদ আবদুল্লা বশিথ এবং মহম্মদ আবদুল কাদিরকে গ্রেফতার করে। নিষিদ্ধ আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংস্থা আইএসআইএস-এর হয়ে ভারতীয় তরুণদের কাজে লাগিয়ে সন্ত্রাসী হামলা চালানোর তদন্তের একটি বড় অংশ হিসাবে হায়দরাবাদ শহর থেকেই ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছিল।

এ ব্যাপারে পুলিশ জানিয়েছে, \”এই বছরের ফেব্রুয়ারি মাসে তাদের বিরুদ্ধে একটি চার্জশিট দাখিল করার পরে এবং নতুন তথ্যের ওপর ভিত্তি করে এই মডিউল সম্পর্কিত নতুন তদন্ত চালানো হচ্ছে।\” অন্যদিকে, সাইবরাবাদ পুলিশ কমিশনারেটের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, \”আইএসআইএস মডিউল মামলায় সাইবরাবাদের দুটি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা।\” তবে,এখনই এ বিষয়ে কোনও বিস্তারিত তথ্য জানাতে নারাজ পুলিশ।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top