News Flash

  • Home
  • Uncategorized
  • থানায় ঢুকে অভিযুক্ত যুবককে চড়, প্রদ্যুৎ কিশোরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিলে গণ-অবরোধের হুমকি আইপিএফটির
Image

থানায় ঢুকে অভিযুক্ত যুবককে চড়, প্রদ্যুৎ কিশোরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিলে গণ-অবরোধের হুমকি আইপিএফটির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল ৷৷ থানায় ঢুকে অভিযুক্ত যুবককে মারধরের ঘটনায় প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মণের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়া হলে সারা রাজ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে গণ-অবরোধের হুমকি দিলেন আইপিএফটি সভাপতি তথা রাজস্বমন্ত্রী নরেন্দ্রচন্দ্র দেববর্মা৷ তাঁর অভিযোগ, লোকসভা নির্বাচনকে ঘিরে প্রদেশ কংগ্রেস সভাপতি চারিদিকে টাকা বিলাচ্ছেন৷ শুধু তাই নয়, সন্ত্রাসেও মদত দিচ্ছেন তিনি৷ নির্বাচন কমিশন এবং পুলিশ প্রশাসনের উচিত, তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়ে রাজ্যে শান্তি ফিরিয়ে আনা, বলেন নরেন্দ্রবাবু৷


শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন ডেকে আইপিএফটি সভাপতি বলেন, রাজ্যে শান্তির পরিবেশ নষ্ট করার চক্রান্ত শুরু হয়েছে৷ লোকসভা নির্বাচনকে ঘিরে কংগ্রেস নগ্ণ রাজনীতি শুরু করেছে৷ তিনি কংগ্রেসকে বিঁধে বলেন, লোকসভা নির্বাচন ঘোষণার পর থেকে রাজ্যের গ্রাম-পাহাড়ে পোস্টার লাগিয়ে ‘পইল্যা জাতি উলু পার্টি’, এই তত্ত্বের প্রচার করা হচ্ছে৷ তাঁর কটাক্ষ, প্রদেশ কংগ্রেস সভাপতি নির্দিষ্ট জাতির ভাবাবেগে আঘাত করে সাম্প্রদায়িক অবস্থান নিয়েছেন৷ নরেন্দ্র দেববর্মার দাবি, এরাজ্যে সকল ধর্ম-জাতি ভেদাভেদহীনভাবে চলার ঐতিহ্য রয়েছে৷ কিন্তু, প্রদেশ কংগ্রেস সভাপতি ওই ঐতিহ্যকে কলঙ্কিত করার চেষ্টা শুরু করেছেন৷
তিনি দাবি করেন, গত ২১ সেপেম্বর এবং ২৬ জানুয়ারি দুই দফায় এই প্রদ্যুৎ কিশোর দেববর্মণ আইপিএফটিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন৷ কিন্তু, প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব পেয়েই তিনি আইপিএফটির সাথে আঁতাতের চেষ্টা শুরু করেছেন৷ নরেন্দ্রবাবুর সাফ বক্তব্য, কংগ্রেসের সাথে আঁতাতের জন্য নানা প্রলোভনও দিয়েছেন প্রদ্যুৎ কিশোর৷ কিন্তু, কংগ্রেসের এই প্রস্তাব প্রত্যাখান করে দেওয়ায় আইপিএফটির শীর্ষ নেতৃত্বদের টাকার লোভ দেখাতে শুরু করেছেন তিনি৷ নরেন্দ্রবাবুর কথায়, টাকার প্রলোভনেই আইপিএফটির সহ-সভাপতি অনন্ত দেববর্মা এবং তিন মহিলা নেত্রী কংগ্রেসে যোগ দিয়েছেন৷
তিনি অভিযোগ করেন, কংগ্রেসের শর্তে রাজি না হওয়ায় এখন আইপিএফটি কর্মীরা আক্রান্ত হচ্ছেন৷ বৃহস্পতিবার তুলাশিখরে পূর্ব আসনে কংগ্রেস প্রার্থী রাজকুমারী প্রজ্ঞা দেববর্মণের কনভয়ে হামলার ঘটনায় অভিযুক্ত যুবককে থানায় ঢুকে পুলিশের সামনেই মারধর করেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মণ৷ এই জঘন্য ও অগণতান্ত্রিক কাজের জন্য নির্বাচন কমিশন এবং পুলিশ প্রশাসনের কাছে প্রদ্যুৎ কিশোরের সমুচিত শাস্তি দাবি করেন নরেন্দ্রবাবু৷ তাঁর কথায়, লোকসভা নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ ফিরে না আসলে আইপিএফটিও প্রতিরোধ গড়ে তুলবে৷ তিনি হুমকি দিয়ে বলেন, প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মণের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা না নেওয়া হলে সারা রাজ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে গণ-অবরোধ গড়ে তুলতে বাধ্য হবে আইপিএফটি৷
এদিন তিনি প্রদ্যুৎ কিশোরের আয়ের উৎসও জানতে চেয়েছেন৷ তাঁর বক্তব্য, সারা রাজ্যে যেভাবে টাকা বিলাচ্ছেন এত টাকা প্রদ্যুৎ কিশোর কোথা থেকে পাচ্ছেন? তাঁর মতে, রাজবাড়ির জমানো সম্পত্তি এভাবে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের কোনও অধিকার নেই প্রদ্যুৎ কিশোরের৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top