News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা পশ্চিম আসনে পুনঃ নির্বাচন চাইল কংগ্রেস
Image

ত্রিপুরা পশ্চিম আসনে পুনঃ নির্বাচন চাইল কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ এপ্রিল৷৷ ভোটে রিগিংয়ের অভিযোগ তুলে ত্রিপুরা পশ্চিম আসনে পুনঃ নির্বাচন দাবি করল প্রদেশ কংগ্রেস৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সহ-সভাপতি তাপস দে বলেন, প্রথমে ১৫১টি বুথে রিগিংয়ের অভিযোগ কমিশনে জানানো হয়েছিল৷ এখন আরো ৪৪১টি বুথে রিগিং হয়েছে তার প্রমাণ পাওয়া গিয়েছে৷ ওই অভিযোগ কমিশনের কাছে পাঠানো হয়েছে৷ তাঁর কথায়, পশ্চিম আসনে ১৬৭৯টি বুথের মধ্যে মোট ৫৯২টি বুথে রিগিংয়ের অভিযোগ জানিয়েছে কংগ্রেস৷ তাছাড়া, সিপিএমও পৃথকভাবে প্রচুর ভোটে রিগিংয়ের অভিযোগ জানিয়েছে৷ সেক্ষেত্রে কংগ্রেস মনে করে, পশ্চিম আসনে পুনঃ নির্বাচনের আয়োজন করুক কমিশন৷

এদিন প্রদেশ কংগ্রেস মুখপাত্র আইনজীবী হরেকৃষ্ণ ভৌমিক বলেন, রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতির এখনো উন্নতি হয়নি৷ তিনি জানান, আজ তুলাশিখরে কংগ্রেস প্রার্থী রাজকুমারী প্রজ্ঞা দেববর্মনের কনভয়ে আইপিএফটির সমর্থকরা আক্রমণ করেছে৷ কংগ্রেস কর্মী প্রতিরোধ গড়ে তুলে দুই জনকে হাতেনাতে পাকড়াও করেছে৷ তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কোন লক্ষণ দেখা যাচ্ছে না৷ নির্বাচন কমিশন এডিজি আইন-শৃঙ্খলাকে অপসারণের পরও নতুন দায়িত্বপ্রাপ্ত আধিকারীকের কাছ থেকেও কোন আশা করা করা বৃথা৷ প্রদেশ কংগ্রেস সহ-সভাপতির এবিষয়ে অভিযোগ নতুন দায়িত্বপ্রাপ্ত এডিজি আইন-শৃঙ্খলা পুনিত রস্তোগি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর খুবই ঘনিষ্ট৷ সেক্ষেত্রে বিজেপির সাথে তাঁর যোগাযোগ রয়েছে বলেই মনে করি৷ ফলে, তিনি রাজ্যের আইন-শৃঙ্খলার উন্নতিতে কঠোর পদক্ষেপ নেবেন এমনটা মনে করার কারণ খঁুজে পাচ্ছি না৷

তাপস দে দাবি করেন, পূর্ব আসনে ভোটে পর্যাপ্ত কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা সম্ভব হলেই ভোট অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে৷ মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন৷ তাঁর অভিযোগ, শাসক দল বিজেপি এবং জোট শরিক আইপিএফটি পূর্ব আসনে ভোট ঠিকভাবে হোক চাইছে না৷ তাই, কমিশনকেই এব্যাপারে কড়া ব্যবস্থা নিতে হবে৷

পাশাপাশি তিনি বলেন, পশ্চিম আসনে কংগ্রেসের অভিযোগের ভিত্তিতে সমস্ত বুথের ভিডিও ফুটেজ পরীক্ষা নিরিক্ষার পর পুনঃ নির্বাচনের উদ্যোগ নেবে কমিশন এমনটাই আশা করছি৷ তাঁর দাবি, সিপাহীজলায় পশ্চিম আসনে ভোটে ৫০০ মাইক্রো অবজারভার ভোট দিতে পারেননি৷ অবাক করার বিষয়, গোলাঘাটিতে একটি বুথে ১০৫ শতাংশ ভোট পড়েছে৷ এই সমস্ত কারণে পশ্চিম আসনে পুনঃ নির্বাচনের দাবি জানাচ্ছি, বলেন শ্রীদে৷ সাথে যোগ করেন, নিরপেক্ষতার প্রশ্ণে অবিলম্বে পুনিত রস্তোগিকে এডিজি আইন-শৃঙ্খলার দায়িত্ব থেকে সরানো উচিৎ কমিশনের৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top