News Flash

  • Home
  • Uncategorized
  • ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, কল্যাণপুরে পাঁচ দুষৃকতি গ্রেপ্তার
Image

ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, কল্যাণপুরে পাঁচ দুষৃকতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল৷৷ ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে পুলিশ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে৷ জানা গেছে, ভোটারদের ভয়ভীতি প্রদর্শনকারীদের আটক করতে গিয়ে মঙ্গলবার রাতে কল্যাণপুর থানার এসআই গোবিন্দ দাস আহত হয়েছেন৷ ওই দুষৃকতিদের মধ্যে পাঁচ জনকে আজ পুলিশ গ্রেপ্তার করেছে৷

খোয়াই জেলা পুলিশ সুপার কৃষ্ণেন্দু চক্রবর্তী জানিয়েছেন, মঙ্গলবার রাতে কল্যাণপুর এলাকায় বেশ কয়েকজন দুষৃকতি ভোটারদের ভোট না দেওয়ার জন্য ভয়ভীতি প্রদর্শন করছিলেন৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গেলে ওই দুষৃকতিরা পুলিশের উপর আক্রমণ করে৷ তাতে এসআই গোবিন্দ দাস আহত হয়েছেন৷ এই ঘটনায় বুধবার কল্যাণপুর থানার পুলিশ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে৷ তাদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধি ৩৩২ ও ৩৫৩ ধারায় মামলা রুজু করা হয়েছে৷

খোয়াই জেলা পুলিশ সুপার আরও জানিয়েছেন, আজ তাদের আদালতে সোপর্দ করা হলে আদালত ওই পাঁচ জনকে জেল হেপাজতে পাঠিয়েছে৷

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে খোয়াইতে বেশ কয়েকটি বাড়ির দরজায় মুরগির ছিন্ন মস্তক সহ হুমকি চিঠি উদ্ধার হয়েছিল৷ এই ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়েছিল৷ এর রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার রাতে ফের দুষৃকতিরা ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করছিল৷ তবে পুলিশের তৎপরতায় জনমনে কিছুটা ভয় কেঁটেছে বলে ধারনা করা হচ্ছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top