News Flash

  • Home
  • Uncategorized
  • লখনউ কেন্দ্র থেকে মনোনয়ন পত্র জমা দিলেন পুনম সিনহা, লড়বেন রাজনাথের বিরুদ্ধে
Image

লখনউ কেন্দ্র থেকে মনোনয়ন পত্র জমা দিলেন পুনম সিনহা, লড়বেন রাজনাথের বিরুদ্ধে

লখনউ, ১৮ এপ্রিল (হি.স.): এপ্রিলের ১৬ তারিখ সমাজবাদী পার্টি (সপা)-তে যোগদান| ১৭ এপ্রিল উত্তর প্রদেশের লখনউ লোকসভা কেন্দ্র থেকে সপা-বিএসপি-আরএলডি প্রার্থী হিসেবে নাম ঘোষণা| আর ১৮ এপ্রিল লখনউ লোকসভা কেন্দ্রের সপা-বিএসপি-আরএলডি প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিলেন ‘বিহারীবাবু’-র স্ত্রী পুনম সিনহা| সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে গত ১৬ এপ্রিল সমাজবাদী পার্টি (সপা)-তে যোগ দিয়েছেন সদ্য বিজেপি ত্যাগী শত্রুঘ্ন সিনহার স্ত্রী পুনম সিনহা| গত মঙ্গলবার লখনউতে সপা প্রেসিডেন্ট অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদবের উপস্থিতিতে সপা-তে যোগ দিয়েছেন পুনম সিনহা| এরপর ১৭ এপ্রিল লখনউ লোকসভা কেন্দ্রের সপা-বিএসপি-আরএলডি প্রার্থী হিসেবে পুনম সিনহার নাম ঘোষণা করেন অখিলেশ যাদব| এরপর বৃহস্পতিবার সকালে লখনউ লোকসভা কেন্দ্রের সপা-বিএসপি-আরএলডি প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন পুনম সিনহা| এদিন মনোনয়ন পত্র জমা দেওয়ার পর রোড শোও করেন পুনম সিনহা| সেই সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর স্বামী তথা কংগ্রেস নেতা শত্রুঘ্ন সিনহা এবং ডিম্পল যাদব|

সপ্তদশ লোকসভা নির্বাচনে লখনউ লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা এই কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজনাথ সিং| কিছুদিন আগেই লখনউ লোকসভা কেন্দ্র থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন রাজনাথ সিং| এই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হলেন স্বঘোষিত ধর্মগুরু আচার্য্য প্রমোদ কৃষ্ণম| এবার লখনউ লোকসভা কেন্দ্র থেকে মনোনয়ন পত্র জমা দিলেন শত্রুঘ্ন জায়া পুনম সিনহা|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top