News Flash

  • Home
  • Uncategorized
  • তিপ্রাল্যান্ডের দাবি নিয়ে থাকতে হলে সরকার থেকে বেরিয়ে যেতে আইপিএফটিকে বার্তা সুনীল দেওধরের
Image

তিপ্রাল্যান্ডের দাবি নিয়ে থাকতে হলে সরকার থেকে বেরিয়ে যেতে আইপিএফটিকে বার্তা সুনীল দেওধরের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল৷৷ তিপ্রাল্যান্ডের দাবি নিয়ে জোটে থাকা যাবে না৷ এই দাবি নিয়ে থাকতে হলে সরকার থেকে বেরিয়ে যান৷ আইপিএফটিকে কড়া বার্তা দিলেন বিজেপি প্রভারী সুনীল দেওধর৷ তাঁর সাফ কথা, বিজেপি কখনই তিপ্রাল্যান্ডের দাবিকে সমর্থন করবে না৷

ত্রিপুরায় নির্বাচনী প্রচার জোরকদমে চলছে৷ ত্রিপুরা পূর্ব আসনে বিজেপি প্রার্থী রেবতি কুমার ত্রিপুরার সমর্থণে প্রচারে অংশ নিয়েছেন দলের প্রভারী সুনীল দেওধর৷ ধলাই জেলার রইশ্যাবাড়ীতে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুনীল দেওধর বলেন, বিধানসভা নির্বাচনে অভিন্ন ন্যুনতম কর্মসূচীর অন্তর্গত বিজেপি-আইপিএফটি জোট হয়েছিল৷ তাতে, তিপ্রাল্যান্ডের কোন স্থান ছিল না৷ বিজেপি-আইপিএফটি উভয় দল তখন তিপ্রাল্যান্ডের দাবিকে বাদ দিয়েই বিধানসভা নির্বাচনের লড়াইয়ে ঝাঁপিয়েছিল৷ রাজ্যবাসী এই জোটকে সমর্থণও করেছেন৷

তাঁর কথায়, বিজেপি বিভাজনে বিশ্বাস রাখে না৷ রাজ্যভাগ তাই কোনভাবেই মেনে নেওয়া হবে না৷ তাঁর বক্তব্য, জনজাতিদের আর্থ, সামাজিক, কৃষ্টি, সংসৃকতি ও ভাষার উন্নয়নে বিজেপি দৃঢ় প্রতিজ্ঞাবাদ৷ আইপিএফটিও চাইছে জনজাতিদের উন্নয়ন হোক৷ তাই, তাঁদের দাবি মেনে জনজাতিদের আর্থ, সামাজিক, কৃষ্টি, সংসৃকতি ও ভাষার উন্নয়নে মর্ডালিটি কমিটি গঠন করেছে কেন্দ্রীয় সরকার৷ প্রাক্ নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবেই কেন্দ্রীয় সরকার এই কমিটি গঠন করেছে৷ তবুও আইপিএফটি তিপ্রাল্যান্ডের দাবি থেকে সরছে না৷

তাঁর সাফ কথা, তিপ্রাল্যান্ডের দাবি নিয়ে জোটে থাকা যাবে না৷ আইপিএফটি তিপ্রাল্যান্ডের দাবি নিয়ে থাকতে চাইলে সরকার থেকে বেরিয়ে যাক৷ বিজেপি কখনই তিপ্রাল্যান্ডের দাবিকে সমর্থন করবে না৷ রাজ্যভাগ বিজেপি হতে দেবে না৷ তাঁর কথায়, আইপিএফটি লোকসভা নির্বাচনের পর চাইলে সরকার থেকে বেরিয়ে যেতে পারে৷ তারা তিপ্রাল্যান্ডের দাবিতে অনঢ় থাকবে তাতে বিজেপির কোন আপত্তি নেই৷ কিন্তু, জোটে থেকে এই দাবি থেকে সরে আসতে হবে আইপিএফটির৷

এদিন, সুনীল দেওধরের কথায় স্পষ্ট, তিপ্রাল্যান্ডের দাবি আইপিএফটির বাড়াবাড়িতে জোট শরিক বিজেপি ভিষণ অসন্তুষ্ট৷ তাই, তাদের জোট ভেঙ্গে দিতেও বলছেন বিজেপি ত্রিপুরা প্রভারী সুনীল দেওধর৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top