News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচনী ব্যয় সীমা অতিক্রম পূর্ব আসনে বিজেপি প্রার্থীর, নোটিশ কমিশনের
Image

নির্বাচনী ব্যয় সীমা অতিক্রম পূর্ব আসনে বিজেপি প্রার্থীর, নোটিশ কমিশনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ এপ্রিল৷৷ নির্বাচনী ব্যয়সীমা অতিক্রম হওয়ায় পূর্ব আসনে বিজেপি প্রার্থী রেবতি কুমার ত্রিপুরাকে নোটিশ পাঠিয়েছে রিটার্নিং অফিসার তথা ধলাই জেলা শাসক বিকাশ সিং৷ কমিশনের নির্দেশিকা মোতাবেক, প্রত্যেক প্রার্থীর নির্বাচনী ব্যয়সীমা ৭০ লক্ষ টাকা৷ বিজেপি প্রার্থীর ওই সীমা অতিক্রম হয়েছে বলে তাকে নোটিশ পাঠিয়েছেন রিটার্নিং অফিসার৷ অবশ্য, এই নোটিশ সম্পর্কে বিজেপি প্রার্থী জানিয়েছেন এখনও পর্যন্ত এমন কোনও নোটিশ পায়নি৷ এবিষয়ে বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য জানিয়েছেন, পূর্ব আসনের রিটার্নিং অফিসার এমন কোনও নোটিশ জারি করলে বিজেপি প্রার্থী রেবতি কুমার ত্রিপুরা নিশ্চয় এর জবাব দেবেন৷ তাঁর মতে, নির্বাচনী খরচের ক্ষেত্রে এলাকাভিত্তিক জিনিস পত্রের দামের ফারাকে ব্যয় সীমা অতিক্রম হতে পারে৷ তাঁর কথায়, নির্বাচন প্রক্রিয়া চলাকালীন ব্যয়সীমা অতিক্রমের নোটিশ অনেক প্রার্থীই পেয়ে থাকেন৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top