News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যপ্রদেশের লাইনচ্যুত কয়লা বোঝাই মালগাড়ি, বিপর্যস্ত ট্রেন চলাচল
Image

মধ্যপ্রদেশের লাইনচ্যুত কয়লা বোঝাই মালগাড়ি, বিপর্যস্ত ট্রেন চলাচল

জব্বলপুর, ১৭ এপ্রিল (হি.স.): পুনরায় লাইনচ্যুত হল ভারতীয় রেল| এবার মধ্যপ্রদেশের সাগর জেলায় বেলাইন হয়ে গেল কয়লা বোঝাই মালগাড়ি| বুধবার সকালের এই রেল দুর্ঘটনায় ক্ষয়ক্ষতির কোনও খবর নেই| তবে, বিপর্যস্ত হয়েছে দামোহ-বিনা এবং বিনা-দামোহ শাখার ট্রেন চলাচল| জব্বলপুর ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরআম) মনোজ কুমার সিং জানিয়েছেন, বুধবার সকাল ৫.১০ মিনিট নাগাদ সাগর জেলার মাক্রোনিয়া রেল স্টেশনের কাছে বেলাইন হয়ে যায় কয়লা বোঝাই একটি মালগাড়ি|

এই রেল দুর্ঘটনার জেরে ডাউন লাইনের ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়েনি| তবে, আপ লাইনের ট্রেন চলাচল বিপর্যস্ত হয়েছে| ডিআরএম আরও জানিয়েছেন, মালগাড়ি বেলাইন হওয়ার কারণে দামোহ-বিনা এবং বিনা-দামোহ শাখার বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে| এছাড়াও বিলাসপুর-ভোপাল এবং ভোপাল-বিলাসপুর এক্সপ্রেস ট্রেন ঘুরিয়ে দেওয়া হয়েছে| কি কারণে লাইনচ্যুত হল কয়লা বোঝাই মালগাড়ি, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে আশ্বাস দিয়েছেন ডিআরএম|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top