News Flash

  • Home
  • Uncategorized
  • ঝড়-বৃষ্টি ও বজ্রাঘাতে বিপর্যস্ত মধ্যপ্রদেশ, রাজস্থান ও গুজরাট : আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর
Image

ঝড়-বৃষ্টি ও বজ্রাঘাতে বিপর্যস্ত মধ্যপ্রদেশ, রাজস্থান ও গুজরাট : আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি.স.): প্রবল ঝড়-বৃষ্টি, একইসঙ্গে বজ্রাঘাতে বিপর্যস্ত মধ্যপ্রদেশ, রাজস্থান এবং গুজরাট| বিগত দু’দিনের প্রাকৃতিক দুর্যোগে শুধুমাত্র মধ্যপ্রদেশেই প্রাণ হারিয়েছেন অন্ততপক্ষে ১৬ জন| রাজস্থানের বিভিন্ন প্রান্তে ঝড়-বৃষ্টির তাণ্ডবে এখনও পর্যন্ত ছ’জনের মৃত্যু হয়েছে| এছাড়াও পশ্চিম ভারতের রাজ্য গুজরাটে বিগত ৪৮ ঘন্টায় প্রবল ঝড়-বৃষ্টি ও বজ্রাঘাতে ১১ জনের মৃত্যু হয়েছে|
মধ্যপ্রদেশে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করেছিল সোমবার থেকেই, আর রাজস্থান ও গুজরাটে আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করে মঙ্গলবার দুপুরের পর থেকে|

বিগত ২৪ ঘন্টায় তিন রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয় প্রকৃতির তাণ্ডব| বুধবার সকালে মধ্যপ্রদেশ, রাজস্থান ও গুজরাট-এই তিন রাজ্যের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যপ্রদেশে ঝড়-বৃষ্টি ও বজ্রাঘাতে ১৬ জনের মৃত্যু হয়েছে| রাজস্থানে প্রাকতিক দুর্যোগে মৃতের সংখ্যা ৬| এছাড়াও গুজরাটে প্রকৃতির তাণ্ডবে ১১ জনের মৃত্যু হয়েছে| পৃথক তিনটি রাজ্যে আহতের সংখ্যা প্রচুর| প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| গুজরাটের বিভিন্ন প্রান্তে প্রাকৃতিক দুর্যোগে মৃতদের পরিবারপিছু প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী| পাশাপাশি আহতদের পরিবারপিছু ৫০,০০০ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top