News Flash

  • Home
  • Uncategorized
  • হরিয়ানায় ভয়াবহ গাড়ি দুর্ঘটনা, অকালেই মৃত্যু দু’টি শিশু-সহ একই পরিবারের ৪ জন সদস্যের
Image

হরিয়ানায় ভয়াবহ গাড়ি দুর্ঘটনা, অকালেই মৃত্যু দু’টি শিশু-সহ একই পরিবারের ৪ জন সদস্যের

চণ্ডীগড়, ১৭ এপ্রিল (হি.স.): ভোররাতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা হরিয়ানার ফতেহবাদের কাছে| ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় অকালেই মৃত্যু হল দু’টি শিশু-সহ একই পরিবারের ৪ জন সদস্যের| দুর্ঘটনায় ৪ জনের মৃত্যুর পাশাপাশি আরও ৪ জন গুরুতর আহত হয়েছে| দুর্ঘটনায় হতাহতদের বাড়ি হরিয়ানার সিরসা জেলার যোধান গ্রামে| আহতদের উদ্ধার করে হিসার-এর আগ্রোতে মহারাজা অগারসেন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে|

পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, বিয়ে বাড়ির অনুষ্ঠান শেষে বোলেরো গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন একই পরিবারের বেশ কয়েকজন সদস্য| বুধবার ভোররাতে ফতেহবাদের দারিয়াপুর গ্রামের কাছে একটি ট্রাকের সঙ্গে বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়| জোরালো সংঘর্ষের জেরে গাড়িটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়| পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় গুরুতর আহত অবস্থায় ৮ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়| তাঁদের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে, বাকি ৪ জন মহারাজা অগারসেন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিত্সাধীন|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top