News Flash

  • Home
  • Uncategorized
  • নালন্দায় সাংবাদিকের ছেলেকে নৃশংসভাবে গুলি করে হত্যা, পুকুর থেকে উদ্ধার দেহ
Image

নালন্দায় সাংবাদিকের ছেলেকে নৃশংসভাবে গুলি করে হত্যা, পুকুর থেকে উদ্ধার দেহ

নালন্দা (বিহার), ১৫ এপ্রিল (হি.স.): লোকসভা ভোটের মধ্যেই বিহারের নালন্দা জেলায় সাংবাদিকের ছেলেকে নৃশংসভাবে গুলি করে হত্যা করল দুষ্কৃতীরা| নালন্দা জেলার হরনৌত থানার অন্তর্গত হাসানপুর গ্রামের কাছে সাংবাদিকের কিশোর ছেলেকে গুলি করে হত্যা করেছে দুষ্কৃতীরা| এ ব্যাপারে প্রথমে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পায় পুলিশ, পরে রবিবার রাতে হাসানপুর গ্রামের কাছেই পুকুর থেকে উদ্ধার হয় ওই কিশোরের দেহ|

এ ব্যাপারে নালন্দা-র পুলিশ সুপার (এসপি) নীলেশ কুমার জানিয়েছেন, ‘রবিবার রাতে নালন্দা জেলার হরনৌত থানার অন্তর্গত হাসানপুর গ্রামের কাছে পুকুর থেকে উদ্ধার করা হয় এক কিশোরের দেহ| ওই কিশোরের চোখ থেকে রক্ত বেরোচ্ছিল| চোখ ছাড়া শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন ছিল না| ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ জানা যাবে| তদন্ত শুরু হয়েছে|’ পুলিশ সূত্রের খবর, মৃত কিশোর বিহারশরীফের বর্ষীয়ান সাংবাদিক আশুতোষ কুমার আর্যর পুত্র চুন্নু কুমার (১৫)| প্রাথমিকভাবে পুলিশের অনুমান, চোখে গুলি করে হত্যা করা হয়েছে ওই কিশোরকে| 
ওই শিশুর পরিবারের সদস্যদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, মানসিকভাবে দুর্বল ছিল ওই কিশোর| প্রতিদিনই এদিক-ওদিক ঘুরে বেড়ানোর পর বাড়িতে ফিরত চুন্নু কুমার| রবিবারও দুপুরে বাড়িতে ফিরেছিল বছর ১৫-র ওই কিশোর| বাড়িতে দুপুরের খাবার খাওয়ার পর আবারও বেরিয়ে যায় চুন্নু| কিন্তু, সন্ধ্যা পর্যন্ত সে বাড়িতে ফেরেনি| এরপর পরিবারের লোকেরা চারিদিক খোঁজাখুঁজি শুরু করেন| এরইমাঝে পরিবারের সদস্যরা খবর পান হরনৌত থানার অন্তর্গত হাসানপুর গ্রামের কাছে পুকুরে পড়ে রয়েছে চুন্নুর মৃতদেহ| পরে পুকুর থেকে চুন্নুর দেহ উদ্ধার করা হয়| কি কারণে দুষ্কৃতীদের হামলার শিকার হল মানসিকভাবে দুর্বল ওই কিশোর, তা তদন্ত করে দেখছে পুলিশ|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top