News Flash

  • Home
  • Uncategorized
  • আবারও অস্বস্তিতে মধ্যবিত্ত : ফের দাম বাড়ল পেট্রোলের, ডিজেলের দর অপরিবর্তিত
Image

আবারও অস্বস্তিতে মধ্যবিত্ত : ফের দাম বাড়ল পেট্রোলের, ডিজেলের দর অপরিবর্তিত

নয়াদিল্লি ও কলকাতা, ১৫ এপ্রিল (হি.স.): আবারও অস্বস্তিতে মধ্যবিত্ত। ফের বাড়ল পেট্রোলের দাম, তবে ডিজেলের দর অপরিবর্তিত। জ্বালানি তেলের দর আবারও বাড়ায় চিন্তা খানিকটা বাড়ল সাধারণ মানুষের। সাধারণ মানুষের অস্বস্তি বাড়িয়ে সোমবার ফের রাজধানী দিল্লি-সহ সমস্ত মেট্রো সিটিতে দামি হয়েছে পেট্রোল-এর দর। কলকাতায় শনিবার এক ধাক্কায় ০.০৬ পয়সা বেড়েছে পেট্রোলের দাম| কলকাতায় আইওসি-র পাম্পে এদিন পেট্রোলের দাম দাঁড়িয়েছে লিটারে ৭৫.০০ টাকা। কলকাতা-সহ দেশের সমস্ত মেট্রো সিটিতে ডিজেলের দাম এদিন অপরিবর্তিত। অপরিবর্তিত থাকার পর কলকাতায় ডিজেলের দাম এখন লিটারে ৬৮.০০ টাকা। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার পাশাপাশি, সোমবার পেট্রোল-এর দাম বেড়েছে দিল্লি এবং মুম্বইয়েও| দিল্লিতে ০.০৬ পয়সা বাড়ার পর পেট্রোলের দাম এখন ৭২.৯৮ টাকা প্রতি লিটার। অপরিবর্তিত থাকার পর ডিজেলের দাম এখন ৬৬.২৬ টাকা| পাশাপাশি মুম্বইয়েও ০.০৬ পয়সা বেড়েছে পেট্রোলের দাম এবং অপরিবর্তিত ডিজেলের দাম| মুম্বইয়ে পেট্রোল-এর নতুন দাম ৭৮.৫৫ টাকা প্রতি লিটার। ডিজেলের দাম ৬৯.৩৫ প্রতি লিটার। প্রসঙ্গত, বিশ্ব বাজারে তেলের দাম বাড়ার সঙ্গে তাল মিলিয়ে দেশেও পেট্রোলের দাম খানিকটা বাড়ল।

Releated Posts

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026
Scroll to Top