News Flash

  • Home
  • Uncategorized
  • মুম্বইয়ের ধারাভিতে ভেঙে পড়ল নির্মীয়মান বহুতলের একাংশ : মৃত্যু একজনের, গুরুতর আহত ৩
Image

মুম্বইয়ের ধারাভিতে ভেঙে পড়ল নির্মীয়মান বহুতলের একাংশ : মৃত্যু একজনের, গুরুতর আহত ৩

মুম্বই, ১৫ এপ্রিল (হি.স.): কন্ট্রাক্টরের গাফিলতিতে অকালেই চলে গেল একটি তরতাজা প্রাণ। এছাড়াও গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। রবিবার রাতে মহারাষ্ট্রের রাজধানী মুম্বইয়ের ধারাভিতে ভেঙে পড়ল নির্মীয়মান বহুতলের একাংশ। এই ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। এছাড়াও গুরুতর আহত হয়েছেন ৩ জন। রবিবার রাত ১০.৩০ মিনিট নাগাদ ধারাভির পিএমজিপি কলোনিতে অবস্থিত একটি নির্মীয়মান বহুতলের একাংশ ভেঙে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রাত তখন ১০.৩০ মিনিট হবে, পিএমজিপি কলোনিতে অবস্থিত একটি নির্মীয়মান বহুতলের একাংশ ভেঙে পড়ে। সেই সময় বহুতলের ঠিক নিচে দাঁড়িয়ে ছিল একটি অটো। নির্মীয়মান বহুতলের উপর থেকে একটি পাইপ অটোর উপর পড়ায় মৃত্যু হয়েছে অটো চালকের। এছাড়াও একজন মোটরবাইক আরোহী-সহ ৩ জন আহত হয়েছেন। পিএমজিপি কলোনির বাসিন্দা নঈম কুরেশি নামে একজন যুবক জানিয়েছেন, রাত ১০.৩০ মিনিট নাগাদ আচমকাই বহুতলের উপর থেকে একটি পাইপ অটোর উপর এসে পড়ে, এই ঘটনায় মৃত্যু হয়েছে অটো চালকের। এছাড়াও একজন মোটরবাইক আরোহী-সহ ৩ জন আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কন্ট্রাক্টরের গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top