News Flash

  • Home
  • Uncategorized
  • ফের পশ্চিমবঙ্গে সভা করতে আসছেন মোদী, অমিত শাহ
Image

ফের পশ্চিমবঙ্গে সভা করতে আসছেন মোদী, অমিত শাহ

কলকাতা, ১৫ এপ্রিল (হি.স): ফের পশ্চিমবঙ্গে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । লোকসভা ভোটে রাজ্যে মোদী ১৬টি সভা করতে পারেন বলে ইতিমধ্যে ঘোষণা করেছিলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সাধারন সম্পাদক রাহুল সিনহা । ২০ এপ্রিল দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে সভা করবেন নরেন্দ্র মোদী । তারপর ২৩ এপ্রিল আসানসোলে । বোলপুর ও রানাঘাটে ২৪ এপ্রিল সভা করবেন নরেন্দ্র মোদী ।

লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে ৩০টি আসন জেতার লক্ষ্য নিয়েছে বিজেপি । শুরুতে এই লক্ষ্য ছিল ২৩ টি আসন । রামনবমীতে রাজ্য জুড়ে বিজেপির সাফল্য দেখে রাজ্যে বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় সেই লক্ষ্যমাত্রা বাড়িয়ে দিয়েছেন ৩০ টি আসনে । আর সে কারণে রাজ্যে প্রচারে ঝড় তুলতে আসছেন মোদী ও তাঁর সেনাপতি অমিত শাহ । বাংলায় হিন্দুত্বের যে হাওয়া উঠেছে, তার গতি তীব্রতর করতে সভা করবেন যোগী আদিত্যনাথও । বিজেপি নেতারা ইতিমধ্যেই বলতে শুরু করেছেন, নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর আসনে বসাতেই ভোট দেবে গোটা পশ্চিমবঙ্গ ।

প্রধানমন্ত্রীর সভার মাঝেই আসছেন অমিত সাহ । ২১ এপ্রিল বিজেপির সর্বভারতীয় সভাপতি পা দেবেন কলকাতায় । ২২ তারিখ সকালে করবেন সাংবাদিক বৈঠক । উলুবেড়িয়া, কৃষ্ণনগর, বর্ধমান ও সিউড়িতে রয়েছে তাঁর জনসভা । ২২ এপ্রিল কাটোয়া ও বনগাঁয় জনসভা করবেন যোগী আদিত্যনাথ ।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top