News Flash

  • Home
  • Uncategorized
  • ছত্তিশগড়ে রামনবমী মেলায় মাওবাদী হামলা : গুরুতর জখম পুলিশ কর্মী, ছিনতাই ইনসাস রাইফেল
Image

ছত্তিশগড়ে রামনবমী মেলায় মাওবাদী হামলা : গুরুতর জখম পুলিশ কর্মী, ছিনতাই ইনসাস রাইফেল

বিজাপুর (ছত্তিশগড়), ১৫ এপ্রিল (হি.স.): ‘রামনবমী’ মেলা শেষে টহল দেওয়ার কর্তব্যরত অবস্থায় মাওবাদী হামলার শিকার হলেন একজন পুলিশ কর্মী| ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানোর পাশাপাশি ওই পুলিশ কর্মীর ইনসাস রাইফেল ছিনতাই করে চম্পট দিয়েছে মাওবাদীরা| রবিবার গভীর রাত ১.৩০ মিনিট নাগাদ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত বিজাপুর জেলার মাড্ডেদ শহরে| গুরুতর জখম অবস্থায় ওই পুলিশ কর্মী এখন হাসপাতালে চিকিত্সাধীন|

রামনবমী উপলক্ষ্যে বিজাপুর জেলার মাড্ডেদ টাউনে মেলা বসেছিল| পাঁচ দিনের ওই মেলার নিরাপত্তার দায়িত্বে ছিলেন পুলিশ কনস্টেবল ভেঙ্কট রাও মাজ্জি| গভীর রাত তখন ১.৩০ মিনিট হবে, টহল দেওয়ার সময় রাতের অন্ধকারে ধারালো অস্ত্র নিয়ে ওই পুলিশ কর্মীর উপর হামলা চালায় মাওবাদীদের একটি দল| সেই সময় ফোনে কথা বলছিলেন ওই পুলিশ কর্মী| হামলা চালানোর পরই পুলিশ কর্মীর ইনসাস রাইফেল ছিনতাই করে চম্পট দিয়েছে মাওবাদীরা| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, গুরুতর জখম অবস্থায় ওই পুলিশ কর্মীকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়| পরে সেখান থেকে তাঁকে বিজাপুর টাউনের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে| হামলাকারীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে|

Releated Posts

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026
Scroll to Top