News Flash

  • Home
  • Uncategorized
  • আপত্তিকর মন্তব্যের জেরে যোগী আদিত্যনাথ ও মায়াবতীর উপর নিষেধাজ্ঞা কমিশনের
Image

আপত্তিকর মন্তব্যের জেরে যোগী আদিত্যনাথ ও মায়াবতীর উপর নিষেধাজ্ঞা কমিশনের

লখনউ, ১৫ এপ্রিল (হি.স.) : আপত্তিকর মন্তব্যের জেরে নির্বাচনী বিধিভঙ্গের জন্য নির্বাচনের কমিশনের শাস্তির মুখে পড়তে হল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও বিএসপি সুপ্রিমো মায়াবতীকে। প্রথম জন ৭২ ঘণ্টা এবং দ্বিতীয় জন ৪৮ ঘণ্টা প্রচার চালাতে পারবেন না। কমিশন জানিয়েছে, মঙ্গলবার সকাল ৬টা থেকে ৭২ ঘণ্টা কোনও নির্বাচনী প্রচার সভায় বক্তব্য রাখতে পারবেন না যোগী আদিত্যনাথ। আর মায়াবতীর উপর একই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মঙ্গলবার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত।

যোগীর উপর শাস্তির খাঁড়া নেমে এসেছে মূলত তাঁর ‘মোদী কি সেনা’ মন্তব্যের জন্য। বিভিন্ন প্রচারসভায় গিয়ে সেনাবাহিনীকে রাজনীতিতে টেনে এনেছেন তিনি। সম্প্রতি গাজিয়াবাদের একটি সভায় তিনি বলেছিলেন, ‘কংগ্রেসের লোকজন সন্ত্রাসবাদীদের বিরিয়ানি খাওয়াত। আর মোদীজির সেনা তাদের শুধু বুলেট আর বোমা দেয়।’ তাঁর এই মন্তব্যের সমালোচনা করেছেন তাঁর দলীয় নেতারাও।

এই ইস্যুতে পদক্ষেপ না-করায় এদিন কমিশনকে একহাত নেয় সুপ্রিম কোর্ট। আদালত বলে, অভব্য নেতাদের সবক শেখাতে তাদের কী ক্ষমতা রয়েছে, তা কি ভুলে গিয়েছে নির্বাচন কমিশন? শীর্ষ আদালতের ‘ধমক’ খাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই যোগী ও মায়াবতীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল কমিশন।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top