News Flash

  • Home
  • Uncategorized
  • জিতলে ইভিএম ভাল আর হারলে ইভিএমের কারসাজির অভিযোগ তোলে কংগ্রেস : অমিত শাহ
Image

জিতলে ইভিএম ভাল আর হারলে ইভিএমের কারসাজির অভিযোগ তোলে কংগ্রেস : অমিত শাহ

কোডিনার (গুজরাট), ১৫ এপ্রিল (হি.স.) : ইভিএম যন্ত্রের জায়গায় ব্যালট পেপারে ভোট করানোর দাবি সম্প্রতি জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্ত হয়েছিল কংগ্রেস। কংগ্রেসের এই পদক্ষেপকে তীব্র কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

সোমবার গুজরাটের কোডিনারের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, কংগ্রেস বলেছে ইভিএম জন্য ভোটে জিতবে বিজেপি। সম্প্রতি রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে জিতেছে কংগ্রেস। সেখানেও ইভিএমে ভোট হয়েছিল। জিতলে ইভিএম ভাল আর হারলে ইভিএম যন্ত্রে কারসাজির অভিযোগ তোলে কংগ্রেস। নির্বাচনে পরাজয়ে নিশ্চিত বুঝতে পেরে ভয় পেয়ে মিথ্যা পর মিথ্যা বলে চলেছে কংগ্রেস এবং রাহুল গান্ধী। মাত্র এক দফার নির্বাচনই হয়েছে, আর এরই মধ্যে কংগ্রেস ইভিএম নিয়ে অভিযোগ তুলতে শুরু করে দিয়েছে।রাফাল চুক্তি প্রসঙ্গে বলতে গিয়ে অমিত শাহ বলেন, রাফাল নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ প্রসঙ্গে মিথ্যা কথা বলেছেন রাহুল গান্ধী। আর এখন কংগ্রেস সভাপতির থেকে জবাবদিহি চেয়ে পাঠিয়েছে আদালত। পাশাপাশি জয়াপ্রদা প্রসঙ্গে আজম খানের আপত্তিজনক মন্তব্য প্রসঙ্গে কংগ্রেস সভাপতির জবাবদিহি চেয়েছেন বিজেপি সভাপতি।

সন্ত্রাসবাদ দমন প্রসঙ্গে বলতে গিয়ে অমিত শাহ বলেন, পুলওয়ামা হামলার পর ট্যাঙ্ক এবং কামান দিয়ে সীমান্ত সিলড করে দিয়েছিল পাকিস্তান। পুলওয়ামার হামলার ১৩ দিন পর এয়ারস্ট্রাইক চালিয়ে বালাকোটে জঙ্গি ঘাঁটি গুঁড়িয় দিয়েছিল ভারতীয় বায়ুসেনা। এরপর গোটা ভারত জুড়ে খুশির ঢেউ উঠে যায়। শুধুমাত্র পাকিস্তান এবং কংগ্রেস শোক প্রকাশ করেছিল। এমনকি কংগ্রেস এমন ভাব করছিল যখন যেন তাদের নিজের কেউ প্রাণ হারিয়েছে। কংগ্রেস নেতা স্যাম পিত্রোদা বলেছিল এই হামলা না চালানোর জন্য। কংগ্রেসের সঙ্গে জঙ্গিদের ভালবাসার সম্পর্ক রয়েছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top