News Flash

  • Home
  • Uncategorized
  • আজম খানের কুরুচিকর মন্তব্য : মুখ খুললেন বিদেশমন্ত্রী, লজ্জাজনক আখ্যা দিল সপা
Image

আজম খানের কুরুচিকর মন্তব্য : মুখ খুললেন বিদেশমন্ত্রী, লজ্জাজনক আখ্যা দিল সপা

নয়াদিল্লি, ১৫ এপ্রিল (হি.স.): প্রবীণ অভিনেত্রী তথা বিজেপি প্রার্থী জয়া প্রদা সম্পর্কে সমাজবাদী পার্টির নেতা আজম খানের ‘কুরুচিকর’ মন্তব্যের জেরে তোলপাড় দেশের রাজনৈতিক মহল| আজম খানের ‘অশালীন’ মন্তব্যকে লজ্জাজনক আখ্যা দিল সমাজবাদী পার্টি| সপা-র পক্ষ থেকে জানানো হয়েছে, আজম খানের ওই মন্তব্যের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই| পাশাপাশি কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ টুইট করে লিখেছেন, ‘মুলায়ম ভাই-আপনিই সমাজবাদী পার্টির পিতামহ| আপনার সামনেই দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে| আপনি নীরবতা পালন করে ভুল করবেন না|’ এছাড়াও আজম খানের ‘কুরুচিকর’ মন্তব্যের প্রেক্ষিতে অভিনেত্রী-রাজনীতিক জয়া প্রদা বলেছেন, ‘তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেওয়া উচিত নয়| কারণ এই ধরনের মানুষ যদি নির্বাচনে জয়লাভ করে, তবে গণতন্ত্রের কী হবে?’

রবিবার উত্তর প্রদেশের রামপুরে বিজেপি প্রার্থী জয়া প্রদা সম্পর্কে ‘অশালীন’ ও ‘কুরুচিকর’ মন্তব্য করে আজম খান বলেছিলেন, ‘আমি মাত্র ১৭ দিনেই ৱুঝতে পেরেছি যে তাঁর নিচের অন্তর্বাস খাকি রঙের|’ একইসঙ্গে আজম খান বলেছিলেন, ‘আমি কারও নাম উল্লেখ করিনি| আমি জানি কি বলা উচিত| যদি কেউ প্রমাণ করতে পারেন, আমি কারও নাম উল্লেখ করেছি এবং কাউকে অপমান করেছি, তাহলে ভোটে লড়ব না|’ উপরোক্ত ‘খাকি রঙের অন্তর্বাস’ সম্পর্কিত মন্তব্যের কারণেই সোমবার সকালে বিতর্কিত সপা নেতা আজম খানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে| পাশাপাশি ‘কুরুচিকর’ মন্তব্যের জন্য আজম খানকে নোটিশ পাঠিয়েছে জাতীয় মহিলা কমিশন| আজম খানের ‘কুরুচিকর’ মন্তব্যের প্রেক্ষিতে সোমবার সকালে অভিনেত্রী-রাজনীতিক জয়া প্রদা বলেছেন, ‘তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেওয়া উচিত নয়| কারণ এই ধরনের মানুষ যদি নির্বাচনে জয়লাভ করে, তবে গণতন্ত্রের কী হবে? সমাজে মহিলাদের জন্য কোনও জায়গাই থাকবে না| আমরা সেক্ষেত্রে কোথায় যাব? আমি কি মরে যাব, তবেই আপনার শান্তি হবে? আপনি কি ভেবেছেন আমি ভয় পেয়ে রামপুর ছেড়ে চলে যাব? আমি রামপুর ছাড়ছি না|’ জয়া প্রদা আরও বলেছেন, ‘এটা আমার জন্য নতুন কিছু নয়, আপনাদের নিশ্চয়ই মনে আছে ২০০৯ সালে আমি যখন সপা দলের প্রার্থী হয়েছিলাম, সেই সময়ও তিনি (আজম খান) আমার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছিলেন, তখনও কেউ আমাকে সমর্থন করেনি| আমি একজন মহিলা এবং তিনি কি বলেছিলেন, তার পুনরাবৃত্তি করতে পারব না|’ 

Releated Posts

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026
Scroll to Top