News Flash

  • Home
  • Uncategorized
  • ফের উত্তেজনা ভারত-পাক আন্তর্জাতিক সীমান্ত, রাজৌরিতে গোলাগুলি বর্ষণ প্রতিবেশী রাষ্ট্রের
Image

ফের উত্তেজনা ভারত-পাক আন্তর্জাতিক সীমান্ত, রাজৌরিতে গোলাগুলি বর্ষণ প্রতিবেশী রাষ্ট্রের

জম্মু, ১৫ এপ্রিল (হি.স.): দিন দু’য়েক আগেই গত শুক্রবার পাকিস্তানি অস্কানিতে অশান্ত হয়ে উঠেছিল ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে| জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার সাওজিয়ান সেক্টরে ভারত ও পাকিস্তানি সেনাবাহিনীর গুলির লড়াইয়ে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছিল নিয়ন্ত্রণরেখায়| মুখে বারবার শান্তির কথা বললেও, পিঠপিছে ক্রমশই হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তানি সেনাবাহিনী| জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে আক্রমণ শানাল পাকিস্তানি সেনাবাহিনী| সোমবার সকালে পাক সেনাবাহিনীর নিশানায় ছিল রাজৌরি জেলার নৌশেরা সেক্টর| সোমবার সকাল ৮.১৫ মিনিট থেকে নৌশেরা সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর (এলওসি) ছোট ও স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালানোর পাশাপাশি মর্টার থেকে সেলও নিক্ষেপ করে পাক সেনাবাহিনী| প্রতিবেশী রাষ্ট্রকে হামলার যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী|

প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, সোমবার সকাল ৮.১৫ মিনিট থেকে রাজৌরি জেলার নৌশেরা সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর (এলওসি) ছোট ও স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালানোর পাশাপাশি মর্টার থেকে সেলও নিক্ষেপ করে পাকিস্তানি সেনাবাহিনী| নিয়ন্ত্রণরেখার ওপার থেকে ভারতের দিকে ধেয়ে আসতে থাকে এলোপাথাড়ি গুলি| কালবিলম্ব না করে প্রতিবেশী রাষ্ট্রকে হামলার যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী| এদিনের হামলার ঘটনায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর নেই|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top