News Flash

  • Home
  • Uncategorized
  • লোকসভা নির্বাচন ২০১৯ : উত্তরপ্রদেশে ষোলজনের প্রার্থীতালিকা প্রকাশ করল বিএসপি
Image

লোকসভা নির্বাচন ২০১৯ : উত্তরপ্রদেশে ষোলজনের প্রার্থীতালিকা প্রকাশ করল বিএসপি

লখনউ, ১৪ এপ্রিল (হি. স.) : শুরু হয়ে গিয়েছে সাধারণ নির্বাচন। গত ১১ এপ্রিল প্রথম দফার ভোট দিয়ে শুরু হয় দেশের সপ্তদশ লোকসভা নির্বাচন। এরই মধ্যে রবিবার উত্তরপ্রদেশের ষোলটি লোকসভা আসনে প্রার্থীতালিকা প্রকাশ করল বহুজন সমাজ পার্টি (বিএসপি)। উত্তরপ্রদেশে জোট করে ভোটে লড়ছে বিএসপি এবং সমাজবাদী পার্টি (সপা)। এদিন সকালে বিএসপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের কেন্দ্রীয় মহাসচিবের সই করা একটি বিজ্ঞপ্তি মারফত এই ষোলজন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএসপি।

এদিন উত্তরপ্রদেশের লালগঞ্জ (তফশিলি জাতি), বাঁসগাওঁ (তফশিলি জাতি) এবং মছলীশহর (তফশিলি জাতি) এই তিনটি লোকসভা আসন সহ মোট ১৬টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএসপি। এই প্রার্থীতালিকায় উল্লেখযোগ্য, সুলতানপুর লোকসভা কেন্দ্রে বিএসপি প্রার্থী চন্দ্রভদ্র সিং, প্রতাপগড় লোকসভা কেন্দ্রে অশোক কুমার ত্রিপাঠি, অম্বেডকরনগর কেন্দ্রে রিতেশ পান্ড্যে, লালগঞ্জ (তফশিলি জাতি) লোকসভা কেন্দ্রে মতি সঙ্গীতা, গাজীপুর লোকসভা আসনে আফজল আনসারি এবং মছলীশহর (তফশিলি জাতি) লোকসভা কেন্দ্রে ডি. রাম, বাঁসগাওঁ (তফশিলি জাতি) আসনে সদল প্রসাদ, জৌনপুর লোকসভা কেন্দ্রে শ্যাম সিং যাদব এবং ভাদোহী কেন্দ্র থেকে রঙ্গনাথ মিশ্রা প্রমুখ। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে আগামী ২৩ মে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top