News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরাখণ্ডে প্রথম দফার ভোট : সকাল সকাল ভোট দিলেন হরিশ রাওয়াত এবং রমেশ পোখরিয়াল
Image

উত্তরাখণ্ডে প্রথম দফার ভোট : সকাল সকাল ভোট দিলেন হরিশ রাওয়াত এবং রমেশ পোখরিয়াল

দেহরাদূন, ১১ এপ্রিল (হি.স.): গোটা দেশের পাশাপাশি উত্তরাখণ্ডেও শুরু হয়েছে সপ্তদশ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। প্রথম দফায় উত্তরাখণ্ডের পাঁচটি আসনে ভোটগ্রহণ হচ্ছে| এদিন ভাগ্য নির্ধারণ হবে ৫২ জন প্রার্থীর| প্রধান রাজনৈতিক দলগুলি হল-বিজেপি, কংগ্রেস এবং বহুজন সমাজ পার্টি| উত্তরাখণ্ডে মোট পোলিং সেন্টারের সংখ্যা হল-১১২৩৫| এখানে প্রধানত দ্বিমুখী লড়াই হচ্ছে বিজেপি ও কংগ্রেসের মধ্যে। উত্তরাখণ্ডে প্রথম দফায় দুই হেভিওয়েট প্রার্থী হলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা নৈনিতালের প্রার্থী হরিশ রাওয়াত এবং বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সংরক্ষিত কেন্দ্র আলমোরার প্রার্থী অজয় তামতা।

এদিন সকাল সকাল ভোটাধিকার প্রয়োগ করেছেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত এবং ওপর প্রাক্তন মুখ্যমন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। হালদওয়ানির দেভালচুরের একটি পোলিং বুথে ভোট দিয়েছেন হরিশ রাওয়াত এবং দেহরাদূনের একটি পোলিং বুথ থেকে ভোট দিয়েছেন রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। নির্বাচন কমিশন সূত্রের খবর, উনিশের লোকসভা নির্বাচনে গোটা দেশে মোট ভোটারের সংখ্যা হল প্রায় ৯০ কোটি| এর মধ্যে নতুন ভোটারের সংখ্যা প্রায় দেড় কোটি। ১৭.৪ লক্ষ ভিভিপ্যাট ব্যবহার করা হবে লোকসভা নির্বাচনে| সমস্ত ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এই থাকবে প্রার্থীদের ছবি| যে সাতটি দফায় ভোট হবে তার মধ্যে প্রথম দফার ভোট শুরু হয়েছে ১১ এপ্রিল, দ্বিতীয় দফার ভোট ১৮ এপ্রিল, তৃতীয় দফার ভোট ২৩ এপ্রিল, চতুর্থ দফার ভোট ২৯ এপ্রিল, পঞ্চম দফার ভোট ৬ মে, ষষ্ঠ দফার ভোট ১২ মে এবং সপ্তম তথা অন্তিম দফার ভোটগ্রহণ হবে ২৯ মে| ফলাফল ঘোষণা হবে ২৩ মে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top