News Flash

  • Home
  • Uncategorized
  • রক্ত ঝরল দিল্লি দখলের লড়াইয়ে, অন্ধ্রপ্রদেশে সংঘর্ষে মৃত্যু টিডিপি নেতার
Image

রক্ত ঝরল দিল্লি দখলের লড়াইয়ে, অন্ধ্রপ্রদেশে সংঘর্ষে মৃত্যু টিডিপি নেতার

অনন্তপুর (অন্ধ্রপ্রদেশ), ১১ এপ্রিল (হি.স.): লোকসভা নির্বাচনের প্রথম দফাতেই রক্ত ঝরল| দক্ষিণ ভারতের রাজ্য অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার তাডিপাত্রি শহরে রাজনৈতিক সংঘর্ষের বলি হলেন তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র নেতা এস ভাস্কর রেড্ডি| টিডিপি নেতা খুনের ঘটনায় অভিযোগের তির ওয়াইএসআর কংগ্রেস পার্টির দিকে|

প্রথম দফায় বৃহস্পতিবার অন্ধ্রপ্রদেশের ২৫টি সংসদীয় আসনে ভোটগ্রহণ চলছে| এদিন ভাগ্য নির্ধারণ হবে ৩১৯ জন প্রার্থীর| প্রধান রাজনৈতিক দলগুলি হল-বিজেপি, কংগ্রেস, টিডিপি, ওয়াইএসআরসি এবং জনসেনা| অন্ধ্রপ্রদেশে মোট পোলিং সেন্টারের সংখ্যা হল-৪৫৯২০| এদিন ভোটগ্রহণ শুরু হওয়ায় বেশ কয়েকঘন্টার মধ্যেই উত্তেজনা ও সংঘর্ষের খবর আসতে থাকে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার তাডিপাত্রি শহর থেকে| পুলিশ সূত্রের খবর, সংঘর্ষে মৃত্যু হয়েছে তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র নেতা এস ভাস্কর রেড্ডি| টিডিপি-র অভিযোগ, সংঘর্ষের নেপথ্যে ওয়াইএসআর কংগ্রেস পার্টির হাত রয়েছে|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top