News Flash

  • Home
  • Uncategorized
  • আজ মহারণের সূচনায় ৯১টি আসনে ১২৮৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ
Image

আজ মহারণের সূচনায় ৯১টি আসনে ১২৮৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ

সন্দীপ বিশ্বাস৷৷ আগরতলা, ১০ এপ্রিল৷৷ সূচনা হবে মহারণের৷ বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের শাসক নির্ণয়ের প্রতিযোগিতায় উৎসবের মেজাজ লক্ষ্য করা যাচ্ছে গোটা দেশেই৷ বৃহস্পতিবার থেকে সপ্তদশ লোকসভা নির্বাচন শুরু হচ্ছে৷ প্রথম দফার ভোটে ১৮টি রাজ্য এবং ২টি কেন্দ্র শাসিত অঞ্চলে নির্বাচন অনুষ্ঠিত হবে৷ ৯১টি আসনে মোট ১২৮৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে৷ প্রথম দফায় অন্ধ্রপ্রদেশ, অরুনাচল প্রদেশ, আসাম, বিহার ছত্তিশগঢ়, জম্মু ও কাশ্মীর, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ওড়িশা, সিকিম, তেলেঙ্গানা, ত্রিপুরা, উত্তর প্রদেশ, উত্তরাখন্ড, পশ্চিমবঙ্গ, আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপে নির্বাচন অনুষ্ঠিত হবে৷

লোকসভা নির্বাচনে অরুনাচল প্রদেশে ২টি আসনে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ ওই রাজ্যে প্রধান রাজনৈতিক দল বিজেপি, কংগ্রেস এবং পিপিএ৷ সেখানে মোট ২২০২ ভোট কেন্দ্রে ভোটাররা ভোট দেবেন৷

অন্ধ্রপ্রদেশে ২৫টি লোকসভা আসনে ৩১৯ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ ওই রাজ্যে প্রধান রাজনৈতিক দল বিজেপি, কংগ্রেস, টিডিপি, ওয়াইএসআর কংগ্রেস এবং জন সেনা৷ সেখানে মোট ৪৫ হাজার ৯২০টি ভোট কেন্দ্রে ভোটাররা মতাধিকার প্রয়োগ করবেন৷

আসামে ৫টি লোকসভা আসনে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ ওই রাজ্যে প্রধান রাজনৈতিক দল বিজেপি, কংগ্রেস এবং এআইইউডিএফ৷ সেখানে ৯৫৭৪টি ভোট কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে৷

বিহারে ৪টি লোকসভা আসনে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ বিজেপি-জেডিইউ জোট সহ কংগ্রেস এবং আরজেডি নির্বাচনে লড়াইয়ে নেমেছে৷ বিহারে ৭৪৮৬টি ভোট কেন্দ্রে ভোটাররা মতাধিকার প্রয়োগ করবেন৷

ছত্তিশগঢ়ে একটি লোকসভা আসনে আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হবে৷ ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ ওই রাজ্যে ভোট কেন্দ্র রয়েছে ১৮৭৮টি৷ সেখানে প্রধান রাজনৈতিক দল বিজেপি, কংগ্রেস এবং বিএসপি৷

জম্মু ও কাশ্মীরে ২টি লোকসভা আসনে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ ওই রাজ্যে প্রধান রাজনৈতিক দল পিডিপি, কংগ্রেস, বিজেপি, জেকেএনসি এবং জেকেএনপিপি৷

মহারাষ্ট্রে ৭টি লোকসভা আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হবে৷ তাতে ১২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ মোট ১৪ হাজার ৭৩১টি ভোট কেন্দ্রে ভোটাররা মতাধিকার প্রয়োগ করবেন৷ ওই রাজ্যে প্রধান রাজনৈতিক দল বিজেপি, শিবসেনা, কংগ্রেস এবং এনসিপি৷

মেঘালয়ে ২টি লোকসভা আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ মোট ভোট কেন্দ্র রয়েছে ৩১৬৭টি৷ ওই রাজ্যে প্রধান রাজনৈতিক দল বিজেপি, কংগ্রেস, এনপিপি এবং ইউডিপি৷

মণিপুরে ১টি লোকসভা আসনে আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হবে৷ মোট প্রার্থী ৮ জন৷ ১৩০০টি ভোটকেন্দ্রে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন৷ প্রধান রাজনৈতিক দল বিজেপি, কংগ্রেস এবং এনপিএফ৷

মিজোরামে ১টি লোকসভা আসনে নির্বাচনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ ওই রাজ্যে ১১৭৫টি ভোট কেন্দ্র রয়েছে৷ প্রধান রাজনৈতিক দল বিজেপি, কংগ্রেস, জেডপিএম এবং এমএনএফ৷

নাগাল্যান্ডে ১টি লোকসভা আসনে আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হবে৷ ৪ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ ওই রাজ্যে ভোট কেন্দ্র রয়েছে ২২২৭টি৷ প্রধান রাজনৈতিক দল এনপিপি এবং এনডিপিপি৷

ওড়িশাতে ৪টি লোকসভা আসনে প্রথম দফায় আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হবে৷ ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ ওই রাজ্যে মোট ভোট কেন্দ্র রয়েছে ৭২৩৩টি৷ সেখানে প্রধান রাজনৈতিক দল বিজেডি, বিজেপি এবং কংগ্রেস৷

সিকিমে ১টি লোকসভা আসনে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ ওই রাজ্যে নির্বাচনে মোট ভোট কেন্দ্র রয়েছে ৫৬৭টি৷ প্রধান রাজনৈতিক দল বিজেপি, কংগ্রেস, এসডিএিফ, এইচএসপি এবং এসকেএম৷

দাক্ষিণাত্যে অন্যতম রাজ্য তেলেঙ্গানায় প্রথম দফায় ১৭টি লোকসভা আসনে আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হবে৷ তাতে ৪৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ ওই রাজ্যে ৩৪ হাজার ৬০৩টি ভোট কেন্দ্রে ভোটাররা মতাধিকার প্রয়োগ করবেন৷ সেখানে প্রধান রাজনৈতিক দল টিআরএস, বিজেপি, কংগ্রেস এবং এআইএমএম৷

ত্রিপুরায় একটি লোকসভা আসনে আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হবে৷ ১৩ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ মোট ১৬৭৯টি ভোট কেন্দ্রে ভোটাররা মতাধিকার প্রয়োগ করবেন৷ রাজ্যের প্রধান রাজনৈতিক দল বিজেপি, সিপিএম এবং কংগ্রেস৷

হিন্দি বলয়ের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশে প্রথম দফায় ৮টি লোকসভা আসনে আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হবে৷ ৯৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ ওই রাজ্যে মোট ভোট কেন্দ্র রয়েছে ১৬ হাজার ৬৩৩টি৷ প্রধান রাজনৈতিক দল বিজেপি, এসপি, বিএসপি, কংগ্রেস এবং আরএলডি৷

উত্তরাখন্ডে আগামীকাল ৫টি লোকসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে৷ ৫২ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ ওই রাজ্যে ভোট কেন্দ্র রয়েছে ১১ হাজার ২৩৫টি৷ প্রধান রাজনৈতিক দল বিজেপি, কংগ্রেস এবং বিএসপি৷

পশ্চিমবঙ্গে প্রথম দফায় ২টি লোকসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে৷ ১৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ প্রথম দফার নির্বাচনে ওই রাজ্যে ৩৮৪৪টি ভোট কেন্দ্রে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন৷ প্রধান রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস, বামফ্রন্ট৷

কেন্দ্র শাসিত অঞ্চল আন্দামান-নিকোবার দ্বীপপুঞ্জে ১টি লোকসভা আসনে আগামীকাল নির্বাচনে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ ৪০৬টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হবে৷ প্রধান রাজনৈতিক দল বিজেপি, কংগ্রেস এবং আম আদমী পার্টি৷

অপর একটি কেন্দ্র শাসিত অঞ্চল লাক্ষাদ্বীপে একটি লোকসভা আসনে আগামীকাল নির্বাচনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ ৫১টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে৷ প্রধান রাজনৈতিক দল বিজেপি, কংগ্রেস এবং এনসিপি৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top