News Flash

  • Home
  • Uncategorized
  • আইজিএমে প্রসূতির মৃত্যুতে চিকিৎসককে খুনের চেষ্টা, প্রাইভেট প্র্যাকটিস, স্বেচ্ছা পরিষেবা বন্ধ ও গণ ইস্তফার সিদ্ধান্ত নিলেন রাজ্যের চিকিৎসকরা
Image

আইজিএমে প্রসূতির মৃত্যুতে চিকিৎসককে খুনের চেষ্টা, প্রাইভেট প্র্যাকটিস, স্বেচ্ছা পরিষেবা বন্ধ ও গণ ইস্তফার সিদ্ধান্ত নিলেন রাজ্যের চিকিৎসকরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল৷৷ প্রসূতির মৃত্যুকে ঘিরে কর্তব্যরত চিকিৎসককে খুনের চেষ্টার ঘটনায় রাজ্যের চিকিৎসকরা প্রাইভেট প্র্যাকটিস, স্বেচ্ছা সেবা বন্ধের পাশাপাশি গণ ইস্তফার সিন্ধান্ত নিয়েছেন৷ বুধবার রাতে আইজিএম হাসপাতালে জনৈক প্রসূতির সন্তান প্রসবের সময় মৃত্যু হয়৷ তাতে, কর্তব্যরত চিকিৎসক দীপঙ্কর দেবনাথকে প্রচন্ড মারধোর করেছে মৃতার পরিবারের সদস্যরা৷ বর্তমানে ডাঃ দেবনাথ জি বি হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি রয়েছেন৷ নারকীয় এই ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে৷ কিন্তু, নিরাপত্তার দাবিতে রাজ্যের চিকিৎসকরা আজ রাজ্য সরকারকে চরম হুশিয়ারী দিয়েছেন৷

জানা গেছে, বুধবার সন্ধ্যায় প্রসব যন্ত্রণা নিয়ে আইজিএম হাসপাতালে ভর্তি লঙ্কামুড়ার বাসিন্দা গোবিন্দ দাসের স্ত্রী মাম্পি দাস৷ ওইদিন রাত এগারটা নাগাদ সন্তান জন্ম দেওয়ার সময় তাঁর মৃত্যু হয়৷ কর্তব্যরত চিকিৎসকের দাবি, অপারেশন থিয়েটারে সন্তান জন্ম দেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রসূতির মৃত্যু হয়েছে৷ রাতে এনিয়ে কোন ঝামেলা না হলেও৷ ভোর সাড়ে পাঁচটা নাগাদ মৃতার পরিবারের কয়েকজন সদস্য হাসপাতালে গিয়ে স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ দীপঙ্কর দেবনাথকে হাসপাতাল থেকে বাইরে বেধরক মারধোর শুরু করেন৷ হাসপাতালে উপস্থিত বেসরকারী নিরাপত্তা কর্মীরা তাদের বাধা দিতে চেষ্টা করেও ব্যর্থ হন৷ ওই সময় উত্তেজিত হয়ে মৃতার পরিবারের সদস্যরা ডাঃ দেবনাথকে টেনে হিচড়ে সিটি সেন্টারের সামনে নিয়ে যায়৷ সেখানে নিয়ে গিয়ে তাঁকে প্রচন্ড মারধোর করে এবং অজ্ঞান অবস্থায় ফেলে রেখে তারা সেখান থেকে চলে যায়৷ খবর পেয়ে পশ্চিম থানার পুলিশ প্রচন্ড আহত অবস্থায় ডাঃ দেবনাথকে উদ্ধার করে আইজিএম হাসপাতালে ভর্তি করে৷ কিন্তু, তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে সঙ্গে সঙ্গে তাঁকে জি বি হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে পাঠানো হয়৷ বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে৷

এদিকে, এই খবর পেয়ে স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ হাসপাতালে ছুটে যান৷ তিনি ডাঃ দেবনাথের শারীরিক অবস্থার খোজ খবর নেন এবং অপরাধীদের গ্রেপ্তারে ব্যবস্থা পুলিশকে বলেন৷ পুলিশ এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে৷ চিকিৎসককে মারধোরের ঘটনায় পুলিশ খোকন দাস, সুমন দাস, অর্জুন দাস, বিকাশ দাস এবং প্রদীপ দাসকে গ্রেপ্তার করেছে৷ তাঁদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধি ৩৬৪, ৩০৭, ৩৩৩, ৪২৭ এবং ৩৪ ধারা এবং মেডিক্যাল কিউর প্রিভেন্টিভ এ্যক্ট’র ৩ ধারায় মামলা রুজু করা হয়েছে৷ মামলা নম্বর ৭০/১৯৷ জানা গেছে, ধৃতদের বাড়ি কল্যাণপুর থানানধীন তুতাবাড়ি এলাকায়৷

এদিকে, চিকিৎসককে খুনের চেষ্টার ঘটনায় এদিন বিকাল সাড়ে চারটায় আইজিএম হাসপাতাল চত্বরে ধর্ণায় বসেন সরকারী হাসপাতালে কর্মরত চিকিৎসকরা৷ নিরাপত্তার দাবিতে তাঁরা বিক্ষোভ প্রদর্শন করেন৷ অল ত্রিপুরা গভর্মেন্ট ডক্টরস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডাঃ রারজেশ চৌধুরী বলেন, রোগীদের প্রাণ বাঁচাতে গিয়ে এখন আমাদের প্রাণ সংশয় হয়ে পড়েছে৷ প্রতি নিয়ত আতঙ্কের মধ্যে থাকতে হয় আমাদের৷ প্রায়ই কোন না কোন হাসপাতালে চিকিৎসকরা নিগৃহীত হচ্ছেন৷ সমাজের একাংশ মানুষ চিকিৎসকদের উপর হামলা করছে৷ তিনি বলেন, গত এক বছরে চিকিৎসক আক্রান্তের ১২টি ঘটনা ঘটেছে৷ তিনি বলেন, চিকিৎসক আক্রান্তের ঘটনা প্রতিদিন বেড়ে চললেও প্রশাসনের তরফে কোন কঠোর পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না৷ তাই চরম সিদ্ধান্ত নেওয়া ছাড়া আমাদের আর কোন পথ খোলা নেই৷

তিনি জানান, চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে আগামী এক সপ্তাহ সমস্ত প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখবেন চিকিৎসকরা৷ শুধু তাই নয়, সেচ্ছা সেবাও আমরা করব না৷ পাশাপাশি, দুয়েক দিনের মধ্যে গণ ইস্তফা দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছি আমরা৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top