News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে ১৩ লক্ষ ৪৭ হাজার ৩৭৭ জন ভোটার আজ ভোট উৎসবে সামিল হবেন
Image

রাজ্যে ১৩ লক্ষ ৪৭ হাজার ৩৭৭ জন ভোটার আজ ভোট উৎসবে সামিল হবেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল৷৷ লোকসভা নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত৷ চারিদিকে উৎসবের মেজাজ লক্ষ্য করা যাচ্ছে৷ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে শুরু হবে ভোট গ্রহণ পর্ব৷ তার আগে ভোট কেন্দ্রে ইভিএম ও ভিভিপ্যাটে মকপল অনুষ্ঠিত হবে৷ ত্রিপুরা পশ্চিম আসনে আগামী কাল ভোটে ১৩ লক্ষ ৪৭ হাজার ৩৭৭ জন ভোটার ভোট দেবেন৷ ১৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে কাল৷ নির্বাচনের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে বলে দাবি প্রশাসনের৷ এদিকে, আজ সন্ধ্যার মধ্যেই সমস্ত ভোট কেন্দ্রে ভোট কর্মীরা পৌছে গেছেন৷

প্রসঙ্গত, আগামীকাল ১-পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোটগ্রহণ করা হবে৷ ভোটগ্রহণের জন্য ভোট কর্মীগণ ইতিমধ্যেই নিজ নিজ ভোটকেন্দ্রে পৌঁছে গেছেন৷ ভোট গ্রহণের জন্য সর্বত্র ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ আজ পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের অফিসে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন এই লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার তথা জেলাশাসক সন্দীপ মাহাত্মে এন৷ পশ্চিম ত্রিপুরার পুলিশ সুুপার অজিত প্রতাপ সিং-ও সাংবাদিক সম্মেলনে ছিলেন৷

রিটার্নিং অফিসার জানিয়েছেন, ভোটগ্রহণ করা হবে সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত৷ পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে ১৬৭৯টি৷ ভোটাধিকার প্রয়োগ করবেন ১৩ লক্ষ ৪৭ হাজার ৩৭৭ জন ভোটার৷ সম্পতি ঝড়ে ২৫টি ভোটগ্রহণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছিল৷ এগুলো ইতিমধ্যেই সারাই করা হয়েছে৷ তিনি জানান, কোথাও ইভিএম বা ভিভিপ্যাট খারাপ হলে তা পরিবর্তন করার প্রয়োজন হতে পারে৷ এজন্য ভিভিপ্যাট এবং ইভিএম রিজার্ভ রাখা হয়েছে৷ এসব কাজের জন্য ই সি এল-র ইি’নীয়ারগণও রয়েছেন৷ একত্রিশটি ইভিএম সেট রিজার্ভ রাখা হয়েছে৷ এগুলো কঠোর নিরাপত্তায় বিশেষকরে ব্লক অফিসগুলোতে রাখা হয়েছে৷ আর ও জানান, ভোটাধিকার প্রয়োগ করার বিষয়ে সচেতন করতে সকাল থেকে মাইকে প্রচারও পশ্চিম ত্রিপুরার পুলিশ সুুপার জানান, নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে তিন স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ নির্বাচন ঘোষণার পর থেকে তিন হাজারের বেশী ব্যক্তিকে প্রিভেনটিভ এরেস্ট করা হয়েছে৷ রিটার্নিং অফিসার এবং পুলিশ সুুপার ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন আগামীকাল তারা যেন নির্ভয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন৷

১-পশ্চিম ত্রিপুরা সংসদীয় আসনে আগামীকাল ভোটগ্রহণ করা হবে৷ ভোটগ্রহণের যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত৷ আজ সন্ধ্যায় রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের অফিসে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন আধিকারিক (সি ই ও) শ্রীরাম তরণীকান্তি জানান, ৯টি মহকুমার ১০৫৪টি এলাকায় অবস্থিত ১৬৭৯টি ভোটগ্রহণ কেন্দ্রেই ভোটগ্রহণ কর্মীরা পৌঁছে গেছেন৷ আগামীকাল সকাল ৭টা থেকে ভোটগ্রহণ পর্ব শুরু হবে৷ এই কেন্দ্রের মোট ভোটার হচ্ছেন ১৩,৪৭,৩৮১ জন৷ আগামীকাল সবাইকে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করার জন্য আকাশবাণী থেকে প্রচারিত এক বার্তায় মুখ্য নির্বাচন আধিকারিক ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন৷ সি ই ও জানান, ৭টি জায়গায় স্ট্রং রুম করা হয়েছে৷

এদিকে, আগামীকাল বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট৷ আজ সকাল থেকে ভোটের কাজে নিয়োজিত কর্মীরা তাঁদের নিজের নিজের এলাকার ভোট গ্রহণ কেন্দ্রের উদ্দেশে রওনা হয়েছেন৷ তাঁরা নির্বাচনী স্টোররুম থেকে ইভিএম, ভিভিপ্যাট-সহ ভোট গ্রহণের জন্য ব্যবহৃত অন্যান্য সামগ্রী নিয়ে যাত্রা করেছেন৷

কড়া নিরাপত্তা দিয়ে ভোটকর্মীদের তাঁদের বুথে নিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় বাহিনী, ত্রিপুরা স্টেট রাইফেলসের জওয়ানরা৷ পশ্চিম জেলার অন্তর্গত সদর মহকুমার অধীনস্থ সকল বুথের জন্য কন্েন্টালরুম খোলা হয়েছে রাজধানীর উমাকান্ত অ্যাকাডেমিতে৷ এখান থেকে ভোটকর্মীদের বুথ নির্দিষ্ট করে দিয়ে ভোটের সামগ্রী বিতরণ করা হয়েছে৷

এখান থেকে গাড়িতে করে তাঁরা নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশে রওয়ানা হয়েছেন৷ যদি কোনও কর্মী অসুস্থ হয়ে পড়েন তার জন্য মেডিক্যাল টিমের ব্যবস্থা করা হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top