News Flash

  • Home
  • Uncategorized
  • পিএম নরেন্দ্র মোদী ছবির মুক্তির উপর স্থগিতাদেশ জারি কমিশনের
Image

পিএম নরেন্দ্র মোদী ছবির মুক্তির উপর স্থগিতাদেশ জারি কমিশনের

নয়াদিল্লি, ১০ এপ্রিল (হি.স.) : বিবেক ওবেরয় অভিনীতি পিএম নরেন্দ্র মোদী মুক্তির উপর স্থগিতাদেশ জারি করল জাতীয় নির্বাচন কমিশন।

বুধবার সাত পাতার এক নির্দেশিকায় নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে কোন জীবনী নির্ভর ছবি যদি কোনও রাজনৈতিক দল বা তার সঙ্গে যুক্ত থাকা ব্যক্তির স্বার্থ চরিতার্থ করে থাকে যা কিনা নির্বাচনের সময় রাজনৈতিক সমান সুযোগের উপর ব্যাঘাত ঘটাচ্ছে তাবে তা কখনই বৈদ্যুতিক গণমাধ্যম এবং আদর্শ আচরণবিধি বলবৎ হওয়ার পর প্রেক্ষাগৃহে প্রদর্শন করা যাবে না। পাশাপাশি ছবি সংক্রান্ত কোনও পোস্টারও যে ভোটে দাঁড়ানো প্রার্থীর সম্পর্কিত তা টাঙান প্রকাশ্যে টাঙানো যাবে না।

আগামীকালই মুক্তি পাওয়ার কথা বিবেক ওবেরয় অভিনীত পিএম নরেন্দ্র মোদী। ছবিটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবন সংগ্রাম ফুটিয়ে তোলা হয়েছে। সামান্য চাওয়ালা থেকে দিল্লির ক্ষমতার অলিন্দে উঠে আসা কাহিনী ছবিটি দেখানো হয়েছে।

ছবিটির মুক্তি নির্বাচনের সময় বন্ধ করে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে দ্বারস্ত হয়েছিল কংগ্রেস নেতা। মঙ্গলবার ওই কংগ্রেস নেতার আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। এই বিষয়ে আদালত জানায় বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আদর্শ জায়গা জাতীয় নির্বাচন কমিশন।

এই সংক্রান্ত কোনও অভিযোগ আগামীদিনে উঠলে তা খতিয়ে দেখার জন্য সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের প্রাক্তন বিচারপতির নেতৃত্বে কমিটি গঠন করবে নির্বাচন কমিশন। এদিন নির্বাচন কমিশন আরও জানায় নির্বাচনের সময় আচরণ বিধি বজায় রাখার জন্য এমন বিষয় গণমাধ্যমে দেখানো উচিত নয়।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top