News Flash

  • Home
  • Uncategorized
  • রাহুলের দক্ষতা নিয়েই প্রশ্ন রয়েছে, কংগ্রেস সভাপতিকে কড়া আক্রমণ স্মৃতির
Image

রাহুলের দক্ষতা নিয়েই প্রশ্ন রয়েছে, কংগ্রেস সভাপতিকে কড়া আক্রমণ স্মৃতির

নয়াদিল্লি, ৯ এপ্রিল (হি.স.): আগ্রাসী এবং দূরদর্শিতার কোনও ছাপ নেই, ভারতীয় জনতা পার্টি নির্বাচনী ইস্তাহার ‘সঙ্কল্প পত্র’-কে এই ভাষাতেই আক্রমণ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| বিজেপির ‘সঙ্কল্প পত্র’ প্রসঙ্গে মাইক্রোব্লগিং সাইট টুইটারে রাহুলের প্রতিক্রিয়া, ‘এই ইস্তাহার একজন বিচ্ছিন্ন মানুষের কণ্ঠস্বর’| নির্বাচনী ইস্তাহার প্রসঙ্গে রাহুল গান্ধীর এই প্রতিক্রিয়ার কড়া জবাব দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানি| মঙ্গলবার সকালে রাহুল গান্ধীর টুইটের প্রক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্মৃতি ইরানি বলেছেন, ‘বিজেপিকে নিয়ে রাহুল গান্ধীর একটু বেশিই মাথা ব্যথা| দেশের প্রতি তাঁর কি কোনও মনোযোগ রয়েছে? নিজের দৃষ্টিভঙ্গি সম্পর্কে দেশবাসীকে অবগত করা উচিত রাহুলের|’ রাহুলকে খোঁচা দিয়ে স্মৃতি ইরানি আরও বলেছেন, ‘রাহুলের দক্ষতা নিয়ে প্রশ্ন চিহ্ন রয়েছেই, দেশবাসী জানেন আমেঠির কি অবস্থা| একদিকে নতুন ভারত গড়ার জন্য দক্ষ সরকার রয়েছে, অপরদিকে একজন ব্যক্তি যিনি ঘোষণা করার সীমা অতিক্রম করেছেন|’

উনিশের ভোটের নির্বাচনী ইস্তাহারে কর্মসংস্থানের উপর সর্বাধিক জোর দেওয়া হয়েছে, এমনই মত কংগ্রেস নেতৃত্বের| কিন্তু, কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারকে ‘অন্তঃসারশুন্য’ ইস্তাহার বলে খোঁচা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| এবার বিজেপির ইস্তাহারকেই খোঁচা দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| মঙ্গলবার সকালে মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত রাহুল গান্ধী লিখেছেন, ‘আলোচনার মাধ্যমে কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার তৈরি হয়েছে| এক মিলিয়নেরও বেশি ভারতীয় নাগরিকের কণ্ঠস্বর বিজ্ঞতাপূর্ণ এবং শক্তিশালী|’ এরপরই বিজেপির নির্বাচনী ইস্তাহারকে খোঁচা দিয়ে রাহুল লিখেছেন, ‘বন্ধ কক্ষে তৈরি করা হয়েছিল বিজেপির নির্বাচনী ইস্তাহার| একজন বিচ্ছিন্ন ব্যক্তির কণ্ঠস্বর, এটি স্বল্প দৃষ্টিভঙ্গির এবং অহংকারী|’

প্রসঙ্গত, বিজেপির সঙ্কল পত্রে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, ক্ষমতায় এলে শুধু দুই হেক্টর জমি থাকা ছোট ও মাঝারি কৃষকই নয়, বরং সমস্ত কৃষককেই বছরে ছ’হাজার টাকা দেওয়া হবে| ছোট ও মাঝারি কৃষক এবং ছোট দোকানদারকে পেনশন দেওয়া হবে, তিন বছরের মধ্যে সকলকে পাকা বাড়ি দেওয়া হবে, কৃষকের আয় দ্বিগুণ করা হবে| এর পাশাপাশি অসমের পর অন্য রাজ্যেও এনআরসি বা জাতীয় নাগরিকপঞ্জি চালু হবে| অভিন্ন দেওয়ানি বিধি, কাশ্মীরের জন্য বিশেষ অধিকার দেওয়া সংবিধানের ৩৭০ ও ৩৫ এ অনুচ্ছেদ বাতিল এবং নাগরিকত্ব বিল চালুর প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top