News Flash

  • Home
  • Uncategorized
  • কড়া পুলিশি প্রহরায় দ্বিতীয় দিন এনআইএ কোর্টে হাজিরা দিলেন মীরওয়াইজ, চলছে জিজ্ঞাসাবাদ
Image

কড়া পুলিশি প্রহরায় দ্বিতীয় দিন এনআইএ কোর্টে হাজিরা দিলেন মীরওয়াইজ, চলছে জিজ্ঞাসাবাদ

নয়াদিল্লি, ৯ এপ্রিল (হি.স.): মঙ্গলবার দ্বিতীয় দিনের জন্য নয়াদিল্লির বিশেষ এনআইএ আদালতে হাজিরা দিলেন সন্ত্রাসবাদীদের অর্থ সাহায্যের মামলায় অভিযুক্ত বিচ্ছিন্নতাবাদী নেতা মীরওয়াইজ উমর ফারুক। প্রথম দুটি সমন উপেক্ষা করার পর সোমবার নয়াদিল্লিতে বিশেষ এনআইএ আদালতে প্রথমবার হাজিরা দিয়েছিলেন জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা এবং হুরিয়ত কনফারেন্স চেয়ারম্যান সন্ত্রাসবাদীদের অর্থসাহায্যের মামলায় অভিযুক্ত মীরওয়াইজ। সন্ত্রাসী কর্মকান্ডগুলিতে অর্থায়ন, নিরাপত্তা বাহিনীকে আক্রমণ, স্কুলগুলিতে অগ্নিসংযোগ এবং সরকারি প্রতিষ্ঠানগুলির ক্ষতি করা ইত্যাদি বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে দিল্লির আদালত সূত্রে জানা গিয়েছে। এই মামলায় অন্যান্য অভিযুক্তদের মধ্যে পাকিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদী সৈয়দ আলী শাহ গিলানীর ছেলে নাসীম গিলানীকেও মঙ্গলবার এনআইএ আদালতে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানো হয়েছিল, তবে তার তরফে এই ব্যাপারে কিছু জানানো হয়নি।

পূর্বে কাশ্মীর সমস্যার সমাধানের জন্য এনডিএ এবং ইউপিএ নেতৃত্বাধীন সরকারের সঙ্গে আলোচনায় বসেছিলেন হুরিয়ত কনফারেন্সের চেয়ারম্যান মীরওয়াইজ উমর ফারুক। এদিন এনআইএ আদালতে হাজিরা দেওয়ার আগে, মীরওয়াইজ মাইক্রো ব্লগিং সাইট টুইটারে লেখেন, \”এনআইএ-এর সমনের প্রেক্ষিতে আজ দিল্লিতে আমার সহকর্মীদের সঙ্গে এসেছি। কিন্তু রাজনৈতিক স্বার্থের জন্য আমাদের নেতৃত্বকে নষ্ট করার যে চেষ্টা তা কিছুতেই সফল হবে না। শত হয়রানি সত্ত্বেও কাশ্মীর ইস্যুতে স্থায়ী সমাধানের জন্য হুরিয়ত তাদের লড়াই চালিয়ে যাবে। আমি মানুষের কাছে অনুরোধ করছি আপনারা নিজেদের বাড়িতে ফিরে যান, শান্তিতে থাকুন এবং ধৈর্য ধরুন।\” এর আগে গত ফেব্রুয়ারি মাস থেকে দুবার এনআইএ আদালতে হাজিরা দেওয়ার জন্য সমন পাঠানো হয় মীরওয়াইজ-কে। অবশেষে তৃতীয় সমন পাঠানোর পর অবশেষে সোমবার প্রথম দফায় এবং এদিন দ্বিতীয়বারের জন্য দিল্লির বিশেষ আদালতে হাজিরা দিলেন সন্ত্রাসবাদীদের অর্থসাহায্যের মামলায় অভিযুক্ত বিচ্ছিন্নতাবাদী নেতা মীরওয়াইজ উমর ফারুক।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top