News Flash

  • Home
  • Uncategorized
  • লোকসভা নির্বাচন ২০১৯ : উত্তরপ্রদেশে পাঁচজনের প্রার্থী তালিকা প্রকাশ করল বিএসপি
Image

লোকসভা নির্বাচন ২০১৯ : উত্তরপ্রদেশে পাঁচজনের প্রার্থী তালিকা প্রকাশ করল বিএসপি

লখনউ, ৯ এপ্রিল (হি.স.): মাত্র দু-দিন পরই প্রথম দফার ভোট দিয়ে শুরু হবে সপ্তদশ লোকসভা নির্বাচন। এরই মধ্যে মঙ্গলবার উত্তরপ্রদেশের পাঁচটি লোকসভা আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল বহুজন সমাজ পার্টি (বিএসপি) এবং সমাজবাদী পার্টি (সপা) জোট। এদিন সকালে বিএসপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের কেন্দ্রীয় মহাসচিবের সই করা একটি বিজ্ঞপ্তি মারফত এই পাঁচজন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএসপি।

এদিন উত্তরপ্রদেশের মোহনলালগঞ্জ (তফশিলি জাতি) লোকসভা আসন সহ মোট পাঁচটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএসপি। এই প্রার্থী তালিকায় রয়েছেন ধৌরহরা লোকসভা কেন্দ্রে বিএসপি প্রার্থী আরসদ আহমেদ সিদ্দিকী, সীতাপুর লোকসভা কেন্দ্রে নকুল দুবে, মোহনলালগঞ্জ (তফশিলি জাতি) লোকসভা কেন্দ্রে সি এল বর্মা, ফতেপুর লোকসভা আসনে সুখদেও প্রসাদ এবং কৌসরগঞ্জ লোকসভা কেন্দ্রে চন্দ্রদেও রাম যাদব। উল্লেখ্য, আসন্ন লোকসভা নির্বাচনে এবার জোট বেঁধেই লড়বে সমাজবাদী পার্টি (সপা) এবং বহুজন সমাজ পার্টি (বিএসপি)| উত্তর প্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে ৩৮টি আসনে লড়বে বহুজন সমাজ পার্টি এবং ৩৭টি আসনে লড়বে সমাজবাদী পার্টি| সপা ও বিএসপি-র মূল লক্ষ্য হল- বিজেপিকে ক্ষমতাচ্যুত করা| আগামী ১১ এপ্রিল থেকে শুরু হতে চলেছে লোকসভা নির্বাচন। ফলাফল ঘোষণা হবে আগামী ২৩ মে।

Releated Posts

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026
Scroll to Top