News Flash

  • Home
  • Uncategorized
  • আজ পশ্চিম আসনেপোস্টাল ব্যালটে ভোট
Image

আজ পশ্চিম আসনেপোস্টাল ব্যালটে ভোট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ এপ্রিল৷৷ আগামীকাল ১-পশ্চিম ত্রিপুরা আসনে পোষ্টাল ব্যালটে ভোট গ্রহণ ১-পশ্চিম ত্রিপুরা সংসদীয় আসনের জন্য আগামীকাল পোষ্টাল ব্যালটে ভোট নেওয়া হবে৷ রাজ্যের আটটি জেলারই ফ্যাসিলিয়েশন সেন্টারগুলিতে ভোট গ্রহণ করা হবে৷ আগামীকাল কেউ ভোট দিতে না পারলে পরশু দুপুর ১টা পর্যন্ত তিনি ভোট দিতে পারবেন৷ এই নির্দিষ্ট সময়ের মধ্যে যারা ভোট দিতে পারবেন না তাঁদের পোষ্টাল ব্যালট ডাকযোগে পাঠানো হবে৷ আবার ডাকযোগেই তা ফেরৎ আসবে৷ আজ সন্ধ্যায় রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরুণীকান্তি এই সংবাদ জানিয়েছেন৷

তিনি জানান, নাগাল্যাণ্ডে টি এস আর-র যে সমস্ত আধিকারিক এবং কর্মী গেছেন তাদের পোষ্টাল ব্যালটও ডাক যোগেই পাঠানো হবে৷ তিনি জানান, পোষ্টাল ব্যালটে ভোট গ্রহণ সম্পর্কিত একটি সার্কলার গতকালই জারী করা হয়েছে৷ এ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দল এবং প্রতিদ্বন্ধী প্রার্থীদেরও অবহিত করা হয়েছে৷ সি ই ও জানান, আজ আমবাসায় ২-পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনের (এস টি) ই ডি সি এবং পোষ্টাল ব্যালটে ভোট গ্রহণ সম্পর্কিত ফর্ম ১২ এবং ১২ এ এ’চে’ করা হয়েছে৷ ৯ এপ্রিল ও এই কাজটি করা হবে৷ সি ই ও জানান, ভোটররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন সেজন্য সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে৷ স্পেশাল পুলিশ অবজারভার আজ হেজামারা, জিরানীয়া, মোহনপুর, সদরের বিভিন্ন এলাকায় সারপ্রাইজ ভিজিট করেছেন৷ সাংবাদিক সম্মেলনে বিশেষ মুখ্য নির্বাচন আধিকারিক প্রমথ র’ন ভ-াচার্য, অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক উষাজেন মগও উপস্থিত ছিলেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top