News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেস সিপিএম দোস্তি করে ধোকা দিয়ে চলছে, উদয়পুরে মোদি
Image

কংগ্রেস সিপিএম দোস্তি করে ধোকা দিয়ে চলছে, উদয়পুরে মোদি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা ও উদয়পুর, ৭ এপ্রিল ৷৷ লোকসভা নির্বাচনের ভোট প্রচারে ঝটিকা সফরে রাজ্যে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কংগ্রেস ও সিপিএমের বিরুদ্ধে তীব্র বিষোদ্গার করে গেলেন৷ উদয়পুরে বিজেপির এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদি বলেন, কংগ্রেস ও সিপিএম দোস্তি করে মানুষকে ধোকা দিচ্ছে৷ তিনি দুটি দলের নীতি আদর্শ নিয়েও সওয়াল করেছেন৷


সপ্তদশ লোকসভা নির্বাচন প্রচারে রবিবার রাজ্যে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এইদিন তিনি এমবিবি বিমান বন্দর থেকে সোজা চলে যান মন্দির নগরী উদয়পুরে৷ উদয়পুরে ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেখান থেকে সড়ক পথে যান সমবেশ স্থলে৷ উদয়পুর স্পোর্টস কাউন্সিল মাঠে হয় নির্বাচনি সমাবেশ৷ এই সমাবেশকে কেন্দ্র করে এইদিন সকাল থেকে দলীয় কর্মী সমর্থকরা ভীড় জমান সমাবেশ স্থলে৷ একথায় জনপ্লাবন ঘটে মন্দির নগরী উদয়পুরে৷ বহু কর্মী সমর্থক মাঠে স্থান না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে বক্তব্য শুনেন৷ এইদিন নির্বাচনি সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিপুল জনসমাগম দেখে অভিভূত হন৷ তিনি বলেন, রাজ্যের মানুষের আসল স্বরূপ ফুটে উঠেছে৷ সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান তিনি৷

তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, সমগ্র দেশে পরিবর্তনে সর্ববৃহৎ প্রতীক ত্রিপুরা৷ এই রাজ্যের মানুষ দীর্ঘদিন ক্ষমতায় থাকা বিকাশ বিরোধী সরকারকে সরিয়ে নতুন সরকার রাজ্যে প্রতিষ্ঠিত করেছে৷ ইচ্ছা থাকলে পরিবর্তন সম্ভব, তা করে দেখিয়েছে রাজ্যের মানুষ৷ যার পরিপ্রেক্ষিত নতুন সরকার বড় পদক্ষেপ নিতে পারছে৷ দেশ এগোচ্ছে এটাই সহ্য হচ্ছে না বিরোধীদের৷ তারা একাট্টা হয়ে নির্বাচনে নেমেছে৷ কংগ্রেস এবং বামপন্থীরা মোদিকে হটাতে চেষ্টা চালাচ্ছে ৷ কখনো কখনো তারা পাকিস্তানের সুরে কথা বলছে৷ ত্রিপুরা এবং কেরলে এই দুটি দল পৃথকভাবে লড়াই করলেও তারা দিল্লিতে গিয়ে হাত মেলাচ্ছে ৷ রাজ্যে কোস্তি এবং দিল্লিতে দোস্তি করে প্রতিবাদ চালিয়ে এসেছে৷ পর্দার পেছন থেকে মানুষের চোখে ধূলো দেওয়ার চেষ্টা করছে, কিন্তু চৌকিদার ভারতের জন্য কাজ করে যাচ্ছে৷ নির্বাচনি সভায় এই কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷


সমগ্র উত্তর পূর্বাঞ্চলকে অনুন্নত রাখা হয়েছিলো৷ কেন্দ্রে ২০১৪ এনডিএ সরকার গঠনের পর উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য বিশেষ নজর দিয়েছে সরকার৷ প্রত্যেকটি রাজ্যের উন্নয়নের জন্য কাজ করেছে কেন্দ্রীয় সরকার৷ বামেদের প্রসঙ্গ টেনে বলেন, বামেদের সংবিধান দেশের সংবিধান চাইতেও বড়৷ একসময়ে বিপুল পরিমানে থাকা সাংসদ, মুখ্যমন্ত্রী এবং বিধায়কের দল বর্তমানে হারাচ্ছে৷ এরা জমি থেকে আন্দোলনের কথা বললেও তাদের স্থান এখন টেলিভিশনের পর্দায় বেশি পাওয়া যায়৷ দিশা নয় দশা ধরাতে তারা সিদ্ধ অস্ত্র৷ সাধারণের জন্য নয় নিজ স্বার্থের জন্য এরা কাজ করে৷ এই শক্তির থেকে দুরে থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার চলছে৷ কমিশন ক্ষোর, মধ্যস্থ্যতা কারি ও দুষ্টদের দিন শেষ হয়েছে৷ নির্বাচনে পূর্বে দেওয়া হীরার স্বপ্ণ পূরনে কাজ চলছে৷ এই কাজকে ত্বরান্নিত করতে রাজ্যের দুটি আসনে বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷


এইদিনের নির্বাচনি জন সমাবেশে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি তথা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, রাজ্য প্রভারী সুনীল দেওধর৷ পূর্ব এবং পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী বেরতী কুমার ত্রিপুরা এবং প্রতিমা ভৌমিক সহ অন্যান্যরা৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top