News Flash

  • Home
  • Uncategorized
  • প্রকাশিত হল বিজেপি-র নির্বাচনী ইস্তাহার
Image

প্রকাশিত হল বিজেপি-র নির্বাচনী ইস্তাহার

নয়াদিল্লি, ৮ এপ্রিল (হি.স.): সপ্তদশ লোকসভা নির্বাচনের আর মাত্র তিন দিন আগে, তার আগে সোমবার প্রকাশিত হল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র নির্বাচনী ইস্তাহার। বিজেপির ইস্তাহারের নাম দেওয়া হয়েছে ‘সঙ্কল্প পত্র’। নির্বাচনী ইস্তাহার প্রকাশের জন্য সোমবার সকালেই বিজেপি-র সদর দফতরে এসে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, কেন্দ্রীয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ প্রমুখ। নির্বাচনী ইস্তাহার প্রকাশের প্রাক্কালে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেছেন, ‘বিগত ৫ বছরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দৃঢ় সংকল্প সরকার প্রদানের কাজ করেছে বিজেপি।’ অমিত শাহ-এর বক্তব্য শেষেই নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে বিজেপি।

বিজেপি-র ইস্তাহার প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ইস্তাহার বাস্তবভিত্তিক ও নিখুঁত তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। নতুন ভারত তৈরির পরিকল্পনা এই ইস্তাহার।পৃথিবীর শক্তিশালী তিনটি দেশের মধ্যে ভারতকে আনাই প্রধান লক্ষ্য।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top