News Flash

  • Home
  • Uncategorized
  • মঙ্গলবার একই মঞ্চ দেখা যাবে মোদী ও ঠাকরকে
Image

মঙ্গলবার একই মঞ্চ দেখা যাবে মোদী ও ঠাকরকে

মুম্বই, ৭ মার্চ (হি.স.) : আসন্ন লোকসভা ভোট উপলক্ষ্যে নির্বাচনী প্রচারে এবার একই মঞ্চে দেখা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরেকে। লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে বিজেপি ও শিবসেনা জোট করে লড়ছে। আগামী মঙ্গলবার মহারাষ্ট্রের লাতুরে নির্বাচনী জনসভা করবেন এই দুই হেভিওয়েট নেতা। 


রবিবার বিজেপি মুখপাত্র কেশব উপাধ্যায় বলেন, লাতুরের ওসায় জোটপ্রার্থীদের জেতানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে এক সঙ্গে জনসভা করবেন। ১৮ এপ্রিল লাতুর এবং ওসমানাবাদে নির্বাচন। এখানে উল্লেখ করা যেতে পারে যে শেষবার এই দুই হেভিওয়েট নেতাকে একসঙ্গে দেখা গিয়েছিল ২০১৬ সালের ডিসেম্বরে আরব সাগরের পারে ছত্রপতি শিবাজির মহারাজের স্মারক নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনে অনুষ্ঠানে। 


গত শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহারাষ্ট্রের নানদেতে সভা করেছিলেন। সেখানে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির প্রতাপ চিখালিকারের বিপরীতে লড়ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ও প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চাভান। শিবসেনা বিজেপি এবং এনডিএ-র সরকারের নীতি নিয়ে বরাবরই মুখর। কিন্তু লোকসভা নির্বাচনে সেই বিজেপির প্রতিই আস্থা দেখাল শিবসেনা। বিজেপি সভাপতি অমিত শাহের উদ্যোগেই এই জোট হয়। মহারাষ্ট্রের ৪৮টি লোকসভা আসন রয়েছে। তার মধ্যে বিজেপি এবং শিবসেনা লড়ছে যথাক্রমে ২৫ এবং ২৩টিতে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনেও বিজেপি ও শিবসেনা জোট করে লড়েছিল। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের সময় আলাদা ভাবে লড়েছিল এই দুইটি দল।
মহারাষ্ট্রে বিজেপি ২০১৪ সালে ক্ষমতায় আসে তারপর দেবেন্দ্র ফড়নবিশ মুখ্যমন্ত্রী হন। ওই বছরের ডিসেম্বরে সরকারে যোগ দেয় শিবসেনা। 
মহারাষ্ট্রে ৪৮টি লোকসভা কেন্দ্রে চার দফায় নির্বাচন হবে। নির্বাচনের তারিখগুলি হল ১১, ১৮, ২৩ ও ২৯ এপ্রিল। নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে ২৩ মে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top