News Flash

  • Home
  • Uncategorized
  • দেশবিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়েছে কংগ্রেস, দাবি যোগীর

দেশবিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়েছে কংগ্রেস, দাবি যোগীর

হায়দরাবাদ, ৭ এপ্রিল (হি.স.) : কংগ্রেসকে ভোট দিলে সন্ত্রাসবাদী এবং মাওবাদীরা আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে। দেশবিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়েছে কংগ্রেস। রবিবার তেলাঙ্গানার পেডাপাল্লীতে এক নির্বাচনী জনসভায় এমনই দাবি করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।


এদিন সমবেত জনতাকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কোনও রকম পদক্ষেপ গ্রহণ করতে সেনাবাহিনী বাধা দিয়েছিল তৎকালীন ইউপিএ সরকার। সন্ত্রাস দমনে একেবারেই ব্যর্থ হয়েছিল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার। এমনকি জঙ্গিদের বিরিয়ানি খাওয়েছিল কংগ্রেস। অন্যদিকে জঙ্গি মোকাবিলায় গুলি দিয়েই পাল্টা জবাব দিয়েছে বিজেপি সরকার। জঙ্গিদের পাল্টা জবাব হচ্ছে বুলেট। এমনকি অ্যান্টি স্যাটেলাইট ক্ষেপণাস্ত্র তৈরি করতেও বৈজ্ঞানিকদের বাধা দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন তিনি। যোগী আদিত্যনাথ আরও বলেন, দেশের সমৃদ্ধি এবং গর্বের জন্য বিজেপি কাজ করে চলেছে। রাষ্ট্রীয় শত্রুদের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক এবং এয়ারস্ট্রাইক চালিয়ে যোগ্য জবাব দিয়েছে বিজেপি।


টিআরএসের বিরুদ্ধে কটাক্ষ ছুড়ে দিয়ে যোগী আদিত্যনাথ বলেন, তেলেঙ্গানায় আসাদউদ্দিন ওয়েসির হাত শক্ত করেছে টিআরএস। কংগ্রেস এবং টিআরএস দেশ-বিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top