News Flash

  • Home
  • Uncategorized
  • জয়পুরে ভয়াবহ ট্রাক দুর্ঘটনার বলি ৩, আহত ১৩
Image

জয়পুরে ভয়াবহ ট্রাক দুর্ঘটনার বলি ৩, আহত ১৩

জয়পুর, ৭ এপ্রিল(হি.স.): রাজস্থানে বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে তিনজনের। ঘটনায় আহত হয়েছেন আরও ১৩জন যাত্রী। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে, রাজস্থানের চিতোরগড় জেলায়। পুলিশের তরফ থেকে এই তথ্য জানা গিয়েছে। 


পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাসের চালক আচমকাই ব্রেক কষায় ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। বাসটি নিমবাহেরা থেকে চিতোরগড়ের উদ্দেশ্যে আসছিল। তারপর আরানিয়া পান্থ সেতুতে হঠাৎ ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ বাধে। ঘটনায় বাসের তিনজন যাত্রীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ১৩জন যাত্রী। মৃতদের নাম শবনম(৩০), হারুন আপ্পা(৪০) ও সত্তু নাথ। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে আহতদের হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকেরা শবনম ও হারুন আপ্পাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালে সত্তু নাথের চিকিত্সা চালকালীন মৃত্যু হয়।

১৩জন আহতের মধ্যে দুজনের অবস্থা সংকটজনক, তাদের স্থানীয় হাসপাতাল থেকে উদয়পুরের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশ আধিকারিক প্রবীণ সিং এই তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেন, মৃতদেহ ময়নাতদন্তের পর মৃতদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে। বাস ও ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে । 

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top