News Flash

  • Home
  • Uncategorized
  • সন্দেহের বশে স্ত্রীকে পিটিয়ে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর
Image

সন্দেহের বশে স্ত্রীকে পিটিয়ে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ এপ্রিল৷৷ সন্দেহের বশে কাঠের বাটাম দিয়ে স্ত্রীকে খুন করলো স্বামী৷ ঘটনাটি ঘটেছে ধর্মনগরের পশ্চিম চন্দ্রপুরে৷ মৃত মহিলার নাম বাসন্তী চক্রবর্তী৷ এই ঘটনার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন অভিযুক্ত স্বামী সূদশন চক্রবর্তী৷গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে ধর্মনগর হাসপাতালে নিয়ে আসা হয়৷ কিন্তু অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে শিলচড়ে নিয়ে যাওয়ার কথা বলেন চিকিৎসার৷ শিলচড়ে নিয়ে যাওয়ার পর সেখানেই মৃত্যু হয় ওই মহিলার৷ এই ঘটনার পর থানায় এসে আত্মসমর্পণ করেন মৃত মহিলার স্বামী৷ এবং নিজের দোষ স্বীকার করে নেন তিনি৷

মৃত মহিলা বাসন্তী চক্রবর্তীর বাড়ি ধলাই থানার সালমা এলাকায়৷ ঘটনার বিবরনে জানা গেছে আজ থেকে ৭ বছর আগে বিয়ে হয়েছিল দুজনের৷ মহিলার স্বামীর হাতে ঠিক মত কাজ থাকত না৷ বেশ কিছুদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয়৷ অপর দিকে মৃতার স্বামীর বাসন্তী দেবীকে বেশ কিছুদিন ধরে সন্দেহ করত৷ বৃহস্পতিবার দুজনের মধ্যে তুমুল অশান্তি হয় সুদশনকে ভাত দেওয়া নিয়ে৷ এরপরেই যুবকের মা বাইরে গিয়ে প্রতিবেশীদের পুরো ঘটনা জানান৷ এর মধ্যেই সূদশন বাবু কাঠের বাটাম দিয়ে বাসন্তী দেবীর মাথায় আঘাত করে৷ আহত অবস্থায় প্রথমে ধর্মনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু শিলচড়ে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top