News Flash

  • Home
  • Uncategorized
  • আডবানি প্রসঙ্গে রাহুলের মন্তব্যের কড়া সমালোচনা সুষমার
Image

আডবানি প্রসঙ্গে রাহুলের মন্তব্যের কড়া সমালোচনা সুষমার

নয়াদিল্লি, ৬ এপ্রিল (হি.স.) : দেশের প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী তথা বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানি প্রসঙ্গে রাহুল গান্ধীর মন্তব্য নিয়ে পাল্টা কংগ্রেস সভাপতির বিরুদ্ধে নিন্দায় সরব হলেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

শনিবার ট্যুইটারে রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে সুষমা স্বরাজ লেখেন, ‘রাহুলজি, আডবানিজি আমাদের কাছে পিতৃতুল্য। আপনার কথা আমাদের গভীর ভাবে আঘাত করেছে। নিজের বক্তৃতায় দয়া করে কিছু শালীনতা বজায় রাখুন।’

সম্প্রতি মহারাষ্ট্রের চান্দ্রাপুরে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বলেন, নরেন্দ্র মোদী হিন্দুত্বের কথা বলেন। কিন্তু ভেবে দেখুন নিজের গুরুর প্রতি কি আচরণ করেছেন তিনি। আডবানিজিকে শুধুমাত্র অপমানই করেননি, তার পাশাপাশি বিজেপির মঞ্চ থেকে তাকে নামিয়েও দিয়েছে। এর প্রেক্ষিতেই বিদেশমন্ত্রীর এই ট্যুইট।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top