News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচনী প্রচারে বিজেপি আর নরেন্দ্র মোদীকে উদ্দেশ্যে করে ঝড় তুললেন মমতা
Image

নির্বাচনী প্রচারে বিজেপি আর নরেন্দ্র মোদীকে উদ্দেশ্যে করে ঝড় তুললেন মমতা

আলিপুরদুয়ার, ৬ এপ্রিল (হি.স.) : ভোট প্রচারের শুরুতেই কার্যত বিজেপি আর নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে ঝড় তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবারও এর অন্যথা হল না আলিপুরদুয়ারের বারোবিশার সভাতেও। তিনি বললেন, ‘যারা কিছু করে না, নির্বাচনের সময় মিথ্যে ভাঁওতা দেয়, আর হিন্দু-মুসলিম করে তাঁদের ভোট দিলে ঠকবেন।’

উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, ‘ভোট দিন উন্নয়নের নিরিখে। আগে আপনাদের কাছে কেউ আসত না, খবর নিত না। এখন ভোট এসেছে। তাই এসে বলছে এটা করে দেব, ওটা করে দেব!’
সভায় তৃণমূল সরকারের উন্নয়নের কথা বলতে গিয়ে প্রশ্ন ছুঁড়ে দেন তিনি। তিনি বলেন, ‘কী দিইনি আপনাদের! নতুন জেলা, উত্তরকন্যা, সেতু, চা বাগানের সমস্যা যতটা পারা যায় সমাধান করেছি, আগামীদিনে আরও করব!’ উপস্থিত জনতা চিৎকার করে তাঁর কথায় সম্মতি জানান। এদিন তিনি স্পষ্টতই বলেন, ‘বিজেপির কথা শুনে ভুল রাস্তায় যাবে না। বিজেপি টাকা দিয়ে ভোট লুঠ করে।’

উল্লেখ্য, আগামী ১১ এপ্রিল লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ে রাজ্যের দুটি কেন্দ্র কোচবিহার ও আলিপুরদুয়ার কেন্দ্রে ভোট গ্রহণ হবে। আর বিজেপি আলিপুরদুয়ারে ভাল ফল করবে বলে অনেকেরই ধারণা। তাই শনিবার প্রথম থেকেই ঝাঁঝ ছিল তৃণমূলনেত্রীর বক্তব্যে। দলের প্রার্থী দশরথ তিরকে সাফল্যের সঙ্গে কাজ করেছেন বলেও দাবি করেন মমতা।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top