News Flash

  • Home
  • Uncategorized
  • মর্মান্তিক ঘটনা ত্রিশূরে, ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে পুড়িয়ে মারায় অভিযুক্ত উত্যক্তকারী
Image

মর্মান্তিক ঘটনা ত্রিশূরে, ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে পুড়িয়ে মারায় অভিযুক্ত উত্যক্তকারী

ত্রিশূর, ৪ এপ্রিল (হি.স.) : কেরলের ত্রিশূরে ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল এক উত্যক্তকারীর বিরুদ্ধে। ছাত্রীর বয়স ২২ বছর। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে একজন ইঞ্জিনিয়ার ছাত্রীর বাড়িতে ঢুকে একজন উত্যক্তকারী তার গায়ে আগুন ধরিয়ে দেয়। ছাত্রীর আওয়াজ শুনে তাঁর প্রতিবেশীরা ও আত্মীয়-স্বজন ছুটে এসে দেখে ছাত্রী অগ্নিদগ্ধ অবস্থায় শৌচাগারে পড়ে রয়েছে। তারপর তাঁর পরিবারের সদস্যরা ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক মৃত বলে ঘোষণা করে। পুলিশ প্রাথমিক তদন্তের পর এই তথ্য জানিয়েছে।

অভিযুক্তের নাম নীতিশ (৩২)। স্থানীয় বিধায়ক কে রাজন জানিয়েছেন, ছাত্রীর বাড়ির উঠোন দিয়ে বাড়িতে প্রবেশ করার রাস্তা রয়েছে, সেখান থেকেই অভিযুক্ত প্রবেশ করে ছাত্রীর গায়ে আগুন ধরিয়ে দেয়। তিনি আরও জানিয়েছেন, ঘটনাটির সময় বাড়িতে তার ঠাকুমা ও সে একা ছিল। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top