News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে এলেন বিশেষ পুলিশ অবজারভার
Image

রাজ্যে এলেন বিশেষ পুলিশ অবজারভার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল৷৷ রাজ্যে দুটি লোকসভা আসনের নির্বাচন সুুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে৷ ১ নং পশ্চিম ত্রিপুরা আসনে ই ডি সি এবং পোস্টাল ব্যালটে ভোটগ্রহণের লক্ষ্যে আগামীকাল হবে এ’চে’ পর্ব৷ এ বিষয়ে সমস্ত প্রস্তুতি চূড়ান্ত৷ আগামীকাল গোটা বিষয়টি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণীকান্তি আশা প্রকাশ করেছেন৷ তিনি আজ সন্ধ্যায় নির্বাচন দপ্তরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বলেন, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে৷

আজ রাজ্যে এসে পৌঁছেছেন স্পেশাল পুলিশ অবজারভার৷ এখানে এসেই তিনি আজ রাজ্যের মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডি জি, রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে বৈঠক করেছেন৷ রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক জানান, গত কয়েকদিনের ঝড়ব’ষ্টিতে ভোটগ্রহণ কেন্দ্রগুলি ক্ষতিগ্রস্ত হলে সেগুলি মেরামত করার জন্য জেলাশাসকদের বলা হয়েছে৷ তিনি জানান, পোস্টাল ব্যালট এবং ই ডি সি-তে ভোটগ্রহণের জন্য আট জেলায় ৮টি সেন্টার খোলা হচ্ছে৷ সাংবাদিক সম্মেলনে বিশেষ মুখ্য নির্বাচন আধিকারিক প্রমথ র’ন ভ-াচার্য, অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক ঊষাজেন মগও উপস্থিত ছিলেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top