News Flash

  • Home
  • Uncategorized
  • সপ্তদশ লোকসভা নির্বাচন : এখনও পর্যন্ত দেশজুড়ে ৩৭৭.৫১১ কোটি নগদ টাকা বাজেয়াপ্ত : নির্বাচন কমিশন
Image

সপ্তদশ লোকসভা নির্বাচন : এখনও পর্যন্ত দেশজুড়ে ৩৭৭.৫১১ কোটি নগদ টাকা বাজেয়াপ্ত : নির্বাচন কমিশন

নয়াদিল্লি, ৪ এপ্রিল (হি.স.): দিল্লি দখলের লড়াই শুরু হতে হাতে গোনা আর মাত্র ছ’দিন বাকি। আগামী ১১ এপ্রিল থেকে শুরু হচ্ছে সপ্তদশ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই গোটা দেশজুড়ে নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গিয়েছে। একইসঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে চলছে বিশেষ অভিযান। এখনও পর্যন্ত গোটা দেশে ৩৭৭.৫১১ কোটি নগদ টাকা বাজেয়াপ্ত করেছে নির্বাচন কমিশন। এছাড়াও ১৫৭ কোটি টাকার বেআইনি মদ বাজেয়াপ্ত করা হয়েছে।

নির্বাচন কনিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত দেশজুড়ে ৩৭৭.৫১১ কোটি নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও ১৫৭ কোটি টাকার বেআইনি মদ বাজেয়াপ্ত করা হয়েছে। এখানেই শেষ নয়, ৭০৫ কোটি টাকা মূল্যের মাদক এবং ৩১২ কোটি টাকার মূল্যবান সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। একইসঙ্গে নির্বাচন কমিশন জানিয়েছে, এই ধরনের অভিযান আপাতত জারি থাকবে। প্রসঙ্গত, আগামী ১১ এপ্রিল থেকে শুরু হচ্ছে সপ্তদশ লোকসভা নির্বাচন। অন্তিম দফার ভোটগ্রহণ হবে ১৯ মে। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে ২৩ মে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top