News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশে গাছে ঝুলন্ত অবস্থায় দুই বন্ধুর দেহ, চাঞ্চল্য
Image

উত্তরপ্রদেশে গাছে ঝুলন্ত অবস্থায় দুই বন্ধুর দেহ, চাঞ্চল্য

গোন্ডা (উত্তর প্রদেশ), ৩ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের গোন্ডা জেলার বারসেডি গ্রামে একটি গাছে ঝুলন্ত অবস্থায় দুই বন্ধুর দেহ উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, একসঙ্গে আত্মহত্যা করেছে দুই তরুণ। বুধবার এ ব্যাপারে পুলিশ জানায়, এদিন সকালে তারাবগঞ্জ এলাকার কাছে বারসেডি গ্রামে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় দুই তরুণের দেহ দেখতে পান গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। দেহদুটিকে উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

পুলিশ সূত্রের খবর, মৃত দুই তরুণের নাম রণবীর সিং (২০) এবং নিগম সিং (২১)। স্থানীয়রা জানিয়েছেন রণবীর ও নিগম দীর্ঘদিনের বন্ধু। কিন্তু কেন তারা এমন সিদ্ধান্ত নিল তা নিয়ে কিছু বলতে পারেননি তাঁরা। স্থানীয়দের দাবি, মঙ্গলবার রাত বাড়ার পর বাড়ি থেকে বাড়ির বাইরে অদূরেই একটি গাছ থেকে আত্মহত্যা করে দুই তরুণ। প্রাথমিক তদন্তে পুলিশেরও অনুমান, আত্মহত্যা করেছে তারা। দেহদুটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত দুই তরুণের পরিবার এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top