News Flash

  • Home
  • Uncategorized
  • আজ বিশেষ পুলিশ পর্যবেক্ষক আসছেন, ৮ ও ১২ এপ্রিল পোস্টাল ব্যালটে ভোট হবে
Image

আজ বিশেষ পুলিশ পর্যবেক্ষক আসছেন, ৮ ও ১২ এপ্রিল পোস্টাল ব্যালটে ভোট হবে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল৷৷ লোকসভা নির্বাচনে রাজ্যে নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি খতিয়ে দেখতে আসছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক৷ মণিপুরের প্রাক্তন ডিজিপি এন কে দাস বুধবার মিজোরাম থেকে রাজ্যে আসবেন৷ তিনি পুলিশ প্রশাসন ও বিভিন্ন বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পর্যালোচনা করবেন৷ এদিকে, আগামী ৮ ও ১২ এপ্রিল পোস্টাল ব্যালটে ভোট হবে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন আধিকারীক শ্রীরাম তরুণীকান্তি৷

আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনের জন্য পোস্টাল ব্যালট এবং ই ডি সি-তে ভোট দানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জন্য ৮ এপ্রিল এবং পূর্ব ত্রিপুরা (এস টি) লোকসভা আসনে পোস্টাল ব্যালটে ভোট নেওয়া হবে ১২ এপ্রিল৷ নির্ধারিত দিনে ভোটগ্রহণ শেষ না হলে পরদিন ভোট গ্রহণ করা হবে৷ আজ সন্ধ্যায় সাংবাদিকদের এই তথ্য জানান রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণীকান্তি৷ মুখ্য নির্বাচন আধিকারিক জানান, পোস্টাল ব্যালট ও ই ডি সি এক্সচেঞ্জ পশ্চিম ত্রিপুরা আসনের জন্য হবে চার এবং ছয় এপ্রিল উমাকান্ত একাডেমিতে৷ পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের জন্য এক্সচেঞ্জ হবে আমবাসা পি আর টি আই-তে সাত এবং নয় এপ্রিল৷

তিনি জানান, এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে ৪৪টি অভিযোগ পাওয়া গেছে৷ রাজ্যে অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে৷ কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সঙ্গে রাজ্যের নিরাপত্তা কর্মীদেরও নির্বাচনের কাজে ব্যবহার করা হবে৷ আগামীকাল সেন্ট্রাল পুলিশ অবজারভার এন কে দাস রাজ্যে আসবেন৷ তিনি জানান, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ইতিমধ্যে রাজ্যে পৌঁছে গেছে৷ সাংবাদিকদের বিভিন্ন প্রশের উত্তরে তিনি জানান, রাজ্যে দুটি আসনে ভোটগ্রহণের জন্য প্রায় ২০ হাজার ভোটকর্মী প্রয়োজন হবে৷ রাজ্যে অবাধ শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে৷ রাজ্যের ভোটারদের অবাধে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার আহ্বান জানান তিনি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top