News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রের বৈষম্যকে হাতিয়ার করে শাসক দলকে বিঁধলেন বিরোধী দলনেতা
Image

কেন্দ্রের বৈষম্যকে হাতিয়ার করে শাসক দলকে বিঁধলেন বিরোধী দলনেতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল৷৷ কেন্দ্র ও রাজ্যে একই দলের সরকার থাকলে উন্নয়নে গতি বাড়ে৷ কেন্দ্রীয় মন্ত্রি ও শাসক দলের নেতাদের এই বক্তব্যের রেশ টেনে এনে বিরোধী দলনেতা মানিক সরকার বিজেপিকে চাচাছোঁলা ভাষায় আক্রমণ করেছেন৷ তাঁর কথায়, অবিজেপি রাজ্যগুলির সাথে কেন্দ্রীয় সরকার বৈষম্য করে থাকে তা তাঁদের এই বক্তব্যে স্পষ্ট হয়েছে৷ কারণ তাঁরা দাবি করেন, ডাবল ইঞ্জিন সরকারই একমাত্র রাজ্যের উন্নতি করতে সক্ষম৷ মঙ্গলবার আগরতলায় নির্বাচনী সভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা আবারও কেন্দ্রের বৈষম্যকেই আক্রমণের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছেন৷

মানিকবাবুর মতে, রাজনৈতিক ভেদাভেদ ভুলে রাজ্যগুলির উন্নয়নে হাত বাড়িয়ে দেওয়া উচিৎ কেন্দ্রীয় সরকারের৷ তবেই, যুক্তরাষ্ট্রীয় কাঠামো স্বার্থকতা লাভ করতে পারবে৷ কিন্তু, বিজেপির শাসনে তার উল্টোটাই হচ্ছে৷ মানিক সরকার কটাক্ষের সুরে বলেন, একাধিক কেন্দ্রীয় মন্ত্রি এরাজ্যে এসে দাবি করেছেন, কেন্দ্র ও রাজ্যে একই দলের সরকার হলে তবেই দ্বিগুন উন্নয়ন সম্ভব৷ তাতে স্পষ্ট হয়েছে, অবিজেপি রাজ্যের সাথে বৈষম্য করে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার, দাবি করেন মানিক সরকার৷

বিজেপিকে আক্রমণে এখানেই থেমে থাকেননি বিরোধী দলনেতা৷ তিনি সুর চড়িয়ে বলেন, স্বশাসিত সংস্থাগুলি আজ বিজেপির শাসনে ভয়ঙ্করভাবে আক্রান্ত৷ সুপ্রিম কোর্টও এই তালিকা থেকে বাদ যায়নি৷ তাঁর দাবি, ব্যাঙ্কিং ব্যবস্থা বিজেপি সরকারের জমানায় রাজনৈতিক নেতারা নিয়ন্ত্রণ করছেন৷ সিবিআই এবং আরবিআই স্বাধীনভাবে কাজ করতে পারছে না৷ তাই, মধ্যরাতে সিবিআই অধিকর্তা পরিবর্তন করা হচ্ছে৷ তাতে, মামলা আদালত পর্যন্ত গড়িয়েছে৷

সাথে তিনি ধর্মীয় এবং সম্প্রদায়ভিত্তিক রাজনীতি নিয়েও বিজেপিকে একহাত নিয়েছেন৷ মানিক সরকারের দাবি, গত পাঁচ বছরে ধর্মীয় এবং সম্প্রদায়ভিত্তিক রাজনীতির কারণে মানুষের উপর আক্রমণ বেড়েছে৷ তাঁর মতে, দেশের সংবিধান অনুযায়ী তা গ্রহণযোগ্য নয়৷ কিন্তু, এই বিষয়গুলি এখন একাংশ মানুষের জন্য উপেক্ষিত হচ্ছে৷

এদিন বিরোধী দলনেতা দাবি করেন, যুব সম্প্রদায়ের সাথে এনডিএ সরকার প্রতারণা করেছে৷ তাই মানুষ বিজেপি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন৷ তিনি বিজেপিকে পরাস্ত করে বামফ্রন্টের প্রার্থীদের জয়ী করার আহ্বান রেখেছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top