News Flash

  • Home
  • Uncategorized
  • ইভিএম ও ভিভিপ্যাটে পরীক্ষামূলক ভোটগ্রহণ
Image

ইভিএম ও ভিভিপ্যাটে পরীক্ষামূলক ভোটগ্রহণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল৷৷ লোকসভা নির্বাচনের আগে ব্যবহার যোগ্য ইভিএম ও ভিভিপ্যাটে পরীক্ষামূলক ভোটগ্রহণ কার্যক্রম চলছে৷ বিভিন্ন স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে জেলার অন্তর্গত সদর মহকুমার সকল বুথের ইভিএম এবং ভিভিপ্যাটে পরীক্ষামূলক ভোটগ্রহণ কার্যক্রম চলছে আগরতলার উমাকান্ত অ্যাকাডেমিতে৷

কেন্দ্রীয় বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে চলছে এই কাজ৷ উপস্থিত রয়েছেন বিভিন্ন স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিরা৷ পশ্চিম জেলার অতিরিক্ত জেলাশাসক তপনকুমার দাস সংবাদ মাধ্যমকে জানান, গতকাল থেকে সদর মহকুমার অন্তর্গত ভোট কেন্দ্রগুলির ইভিএম ও ভিভিপ্যাটে পরীক্ষামূলক ভোটগ্রহণ শুরু হয়েছে৷ আজও চলছে এবং আগামীকাল এই কাজ শেষ হয়ে যাবে৷ একইভাবে পশ্চিম জেলার অন্তর্গত আরও দুটি মহকুমা জিরানিয়া এবং মোহনপুরেও চলছে ইভিএম ও ভিভিপ্যাটে পরীক্ষামূলক ভোটগ্রহণ৷ এর মাধ্যমে ইভিএম এবং ভিভিপ্যাট সম্পূর্ণ ঠিক আছে কিনা তা দেখা হচ্ছে৷ এর পর ইভিএম-এর ব্যালট ইউনিটে প্রার্থীর নাম, প্রতীক লাগিয়ে আবার বাক্স বন্দি করে রাখা হচ্ছে৷ এগুলি পরবর্তী সময় ভোটের দিন নির্দিষ্ট বুথে নিয়ে খোলা হবে ভোটারদের ভোট গ্রহণের জন্য৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top