News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানি হামলার জেরে সন্ত্রস্ত্র নিয়ন্ত্রণরেখা : পুঞ্চে বন্ধ ৫ কিলোমিটারের মধ্যে অবস্থিত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান
Image

পাকিস্তানি হামলার জেরে সন্ত্রস্ত্র নিয়ন্ত্রণরেখা : পুঞ্চে বন্ধ ৫ কিলোমিটারের মধ্যে অবস্থিত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান

জম্মু, ২ এপ্রিল (হি.স.): সীমান্তে পাকিস্তানি গোলাগুলির পরিমাণ আগের থেকে অনেকটাই বেড়েছে| সোমবারই জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তানি গোলায় মৃত্যু হয়েছে ৫ বছরের এক বালিকার| শহিদ হয়েছেন সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র একজন ইন্সপেক্টর| এছাড়াও মর্টার হামলায় কমপক্ষে ১৪ জন জখম হয়েছেন| পাকিস্তানি সেনাবাহিনীর লাগাতার হামলার এখন ভীত-সন্ত্রস্ত্র নিয়ন্ত্রণরেখা বরাবর বসবাসকারী সাধারণ মানুষ|

এই পরিস্থিতিতে মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখা থেকে পাঁচ কিলোমিটার পর্যন্ত এলাকায় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে| পুঞ্চ-এর ডেপুটি কমিশনার জানিয়েছেন, ক্রস-বর্ডার শেলিংয়ের কারণে নিয়ন্ত্রণরেখা থেকে পাঁচ কিলামিটার পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে| প্রসঙ্গত, সোমবার সকাল ৭.৪৫ মিনিট থেকে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে আক্রমণ শানায় পাকিস্তান| পাক সেনাবাহিনীর নিশানায় ছিল শাহরপুর, কার্নি, দাবরাজ, মানকোটে প্রভৃতি এলাকা| বেশ কিছু জায়গায় ভেঙে পড়ে ঘরবাড়ি| অকালেই মৃতু্য হয় ৫ বছরের এক বালিকার| এছাড়াও শহিদ হয়েছেন সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র একজন ইন্সপেক্টর| প্রত্যুত্তরে ভারতও যোগ্য জবাব ফিরিয়ে দেয়|

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top