News Flash

  • Home
  • Uncategorized
  • লোকসভা নির্বাচন : নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস
Image

লোকসভা নির্বাচন : নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস

নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স.): দিল্লি দখলের লড়াই শুরু হতে খুব বেশি দিন আর বাকি নেই। আগামী ১১ এপ্রিল থেকে শুরু হচ্ছে সপ্তদশ লোকসভা নির্বাচন। তার আগে মঙ্গলবার, ২ এপ্রিল লোকসভা নির্বাচনের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস নেতৃত্ব। দিল্লির আকবর রোডে অবস্থিত কংগ্রেসের সদর দফতরে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রাহুল গান্ধী ছাড়াও নির্বাচনী ইস্তেহার প্রকাশের সময় উপস্থিত ছিলেন উইপিএ চাইরপার্সন সোনিয়া গান্ধী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম-সহ শীর্ষ কংগ্রেস নেতৃত্ব। নির্বাচনী ইস্তেহারে কংগ্রেসের প্রতিশ্রুতি-‘Congress will deliver’ বা ‘কংগ্রেস প্রদান করবে’।

কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারে কর্মসংস্থান, শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা, অর্থনৈতিক বৃদ্ধিকে আরও চাঙ্গা করা-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতিশ্রুতি থাকতে পারে। প্রসঙ্গত, কগ্রেসের ইস্তেহার কমিটির প্রধান হলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। মঙ্গলবার ধরলে সপ্তদশ লোকসভা নির্বাচনের আর মাত্র ৯ দিন বাকি। আগামী ১১ এপ্রিল থেকে শুরু হচ্ছে সপ্তদশ লোকসভা নির্বাচন। অন্তিম দফার ভোটগ্রহণ হবে ১৯ মে। ফলাফল ঘোষণা হবে ২৩ মে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top