News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে ফের অগ্নিকাণ্ড, সময়পুর বাদলিতে প্ল্যাস্টিকের ফ্যাক্টরিতে বিধ্বংসী আগুন
Image

দিল্লিতে ফের অগ্নিকাণ্ড, সময়পুর বাদলিতে প্ল্যাস্টিকের ফ্যাক্টরিতে বিধ্বংসী আগুন

নয়াদিল্লি, ২ এপ্রিল (হি.স.): ফের অগ্নিকাণ্ড রাজধানী দিল্লিতে| এবার ঘটনাস্থল দিল্লির সময়পুর বাদলি এলাকা| মঙ্গলবার দুপুর ১১.৫৭ মিনিট নাগাদ ভয়াবহ আগুন লাগে সময়পুর বাদলি এলাকায় অবস্থিত একটি প্ল্যাস্টিকের ব্যাগ তৈরির ফ্যাক্টরিতে| আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই গোটা কারখানা কালো ধোঁয়ায় ঢেকে যায়| খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌছয় দমকলের ২২টি ইঞ্জিন| শেষ পাওয়া খবর অনুযায়ী, এখন আগুন নেভানো সম্ভব হয়নি| যুদ্ধকালীন তত্পরতায় আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে দমকলের ২২টি ইঞ্জিন|

পুলিশ ও দমকল সূত্রের খবর, মঙ্গলবার দুপুর ১১.৫৭ মিনিট নাগাদ সময়পুর বাদলি এলাকায় অবস্থিত একটি প্ল্যাস্টিকের ব্যাগ তৈরির ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২২ টি ইঞ্জিন| আপাতত দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন| পদস্থ এক দমকল কর্তা জানিয়েছেন, এখনও আগুন নেভানো সম্ভব হয়নি| তাই এখনই বলা যাচ্ছে না কিভাবে আগুন লেগেছে| তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিটের কারণেই আগুনের সূত্রপাত| এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই|

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top