News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রীর সফর উদয়পুরে প্রস্তুতি দেখলেন মুখ্যমন্ত্রী
Image

প্রধানমন্ত্রীর সফর উদয়পুরে প্রস্তুতি দেখলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মার্চ৷৷ লোকসভা নির্বাচনকে ঘিরে প্রচার জোরকদমে শুরু করেছে সমস্ত রাজনৈতিক দল৷ এরই মাঝে বিজেপির প্রচারে রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ আগামী ৭ এপ্রিল তিনি গোমতি জেলা সদর উদয়পুরে নির্বাচনি জনসভায় অংশ নেবেন৷ প্রদেশ বিজেপি এবার প্রধানমন্ত্রীর জনসভার জন্য গোমতি জেলায় সবচেয়ে বড় মাঠ বেছে নিয়েছে৷ উদয়পুর বালিকা বিদ্যালয়ের স্পোর্টস কমপ্লেক্স মাঠে প্রায় ২৫ হাজার লোকের জমায়েত সম্ভব বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে৷ রবিবার প্রধানমন্ত্রীর জনসভার প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে যান মুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রদেশ সভাপতি বিপ্লব কুমার দেব৷

এদিন তিনি সকাল সাড়ে নয়টায় উদয়পুরে জনসভাস্থল পরিদর্শন করেন৷ তাঁর সাথে ছিলেন পর্যটন মন্ত্রী প্রাণজিৎ সিংহরায়, স্থানীয় বিধায়ক বিপ্লব ঘোষ, বিজেপি প্রদেশ যুব মোর্চার সভাপতি টিংকু রায়-সহ স্থানীয় শীর্ষ নেতৃত্ব৷ গোমতি জেলা পুলিশ সুপার এআর রেড্ডি মুখ্যমন্ত্রীকে নিরপত্তা সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি বিষয় সবিস্তারে অবগত করিয়েছেন৷

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে উদয়পুরে স্থানীয় বিজেপি কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও যথেষ্ট উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে৷ ইতিপূর্বে গোমতি জেলার পালাটানায় সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন৷ উদয়পুর শহরে এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভা করবেন৷

এদিন জনসভাস্থল পরিদর্শন করে মুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রদেশ সভাপতি বিপ্লবকুমার দেব সন্তোষ প্রকাশ করেছেন৷ তিনি বলেন, ৭ এপ্রিল উদয়পুরে ঐতিহাসিক জমায়েত হবে৷ এই জমায়েতে মানুষের অংশগ্রহণ অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দেবে বলে তিনি আশা প্রকাশ করেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top